মি. সাইফুরের ব্যবসায়টি কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে- ব্যাখ্যা করো।
উত্তর: মি. সাইফুরের ব্যবসায়টি রূপগত উপযোগ সৃষ্টি করছে। প্রকৃতি প্রদত্ত সম্পদের আকার বা রূপের পরিবর্তন করে ব্যবহার উপযোগী করে তোলার মাধ্যমে পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি হয়। সব প্রাকৃতিক সম্পদ মানুষ সরাসরি ভোগ করতে পারে না বিধায় রূপ বা আকৃতির পরিবর্তন করে ব্যবহার উপযোগী করে তোলা হয়। মি. সাইফুর চা বাগানের মালিক। বাগানে উৎপাদিত চা পাতা সরাসরি ভোগ করা যায় না। তাই তিনি উৎকৃষ্ট মানের চা উৎপাদনের জন্য একটি কারখানা স্থাপন করেন। এ কারখানায় কাঁচামাল হিসেবে তার বাগানের চা পাতা ব্যবহার করা হয়। এসব কাঁচা চা পাতা থেকে উৎকৃষ্ট মানের ভোগের উপযোগী চা উৎপাদিত হয়। অর্থাৎ চা পাতার রূপ পরিবর্তন করা হয়। তাই বলা যায়, ব্যবসায়টির মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মি. সাইফুরের ব্যবসায়টি কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর