উদ্দীপকে এস. আলম গাড়ির ক্রেতা ও ভোস্তা উভয়ই- বিশ্লেষণ করো।
উত্তর: এস. আলম হলো গাড়ির ক্রেতা ও ভোক্তা উভয়ই। যে বা যারা পণ্য বা সেবা ক্রয় করে তারাই ক্রেতা। ক্রেতারা পণ্য ভোগের জন্যও ক্রয় করতে পারে, আবার পুনঃবিক্রয় বা পুনঃউৎপাদনের কাজেও ব্যবহারের জন্য ক্রয় করতে পারে। অন্যদিকে ভোক্তা শুধু ভোগের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে। এস, আলম একজন ধনাঢ্য ব্যবসায়ী। সম্প্রতি তিনি মনে করছেন তার একটি গাড়ি থাকা দরকার। তিনি মনে করেন, গাড়ি ক্রয় করলে তার ব্যবসায় ও অন্যান্য কাজকর্ম অতি অল্প সময়ে সহজে করা সম্ভব। এস আলম যেহেতু গাড়ি ক্রয় করতে চান তাই তিনি গাড়ির ক্রেতা। তিনি গাড়ি ক্রয়ের পর তা যদি ভাড়া দিতে চান তাহলে তিনি শুধু ক্রেতা। আবার তিনি যদি শুধু ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজের জন্য ব্যবহার করেন তাহলে তিনি ক্রেতা ও ভোক্তা উভয়ই। এস. আলম গাড়িটি ক্রয়ের পর যেহেতু ব্যবসায়িক ও অন্যান্য কাজে ব্যবহার করতে চেয়েছেন সেহেতু তিনি ক্রেতা ও ভোক্তা উভয়ই।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে এস. আলম গাড়ির ক্রেতা ও ভোস্তা উভয়ই- বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর