সৌদি আরবে এফ, রহমানের থাই কুল রপ্তানির সিদ্ধান্ত যুক্তিসঙ্গত কি না? মতামত দাও।
উত্তর: সৌদি আরবে এফ. রহমানের থাইকুল রপ্তানির সিদ্ধান্ত অবশ্যই যুক্তিসঙ্গত। দেশের চাহিদা মেটানোর পর উৎপাদিত অতিরিক্ত পণ্য বিদেশে রপ্তানি করা লাভজনক। এতে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। এফ. রহমান পাবনায় থাইকুল চাষ শুরু করেন। প্রথমদিকে ব্যর্থ হলেও পরবর্তীতে ব্যাংক ঋণ ও প্রশিক্ষণ নিয়ে তিনি সফলতা লাভ করেন। সৌদি আরবে থাইকুলের ব্যাপক চাহিদা থাকায় তিনি সেখানে কুল রপ্তানির সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বাংলাদেশের মাটি ফল চাষের জন্য বেশ উপযোগী। তাই এফ, রহমান থাইকুল চাষ করে সফলতা পেয়েছেন এবং রপ্তানির সিদ্ধান্ত নিয়েছেন। সৌদি আরবে থাইকুলের চাহিদা অনেক এবং মূল্যও অনেক বেশি। তাই সেখানে থাইকুল রপ্তানি করলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। অর্থনীতি সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দেশের সুনাম বৃদ্ধি পাবে। তাছাড়া সৌদি আরবের ফলের বাজার দখল করার সম্ভাবনা রয়েছে। তাই এফ, রহমানের সৌদি আরবে থাইকুল রপ্তানির সিদ্ধান্ত যুক্তিসঙ্গত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
সৌদি আরবে এফ, রহমানের থাই কুল রপ্তানির সিদ্ধান্ত যুক্তিসঙ্গত কি না?…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর