উদ্দীপকে জনাব মিলনের নতুন বিপণি খোলার সিদ্ধান্ত কতটুকু যুক্তিসঙ্গত? মতামত দাও।
উত্তর: জনাব মিলনের নতুন বিপণি খোলার সিদ্ধান্ত সম্পূর্ণ যুক্তিসংগত। প্রাথমিক পর্যায়ে ছোট আকারে একটি ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করা হয়। পরবর্তীতে বিক্রয় ও মুনাফা বৃদ্ধি পেলে এবং ভবিষ্যৎ সম্ভাবনা ইতিবাচক হলে বিনিয়োগকারী ব্যবসায় সম্প্রসারণ করতে চায়। জনাব মিলন 'JOSS [গণিত] নামে চট্টগ্রামে দুইটি বিক্রয় কেন্দ্র খোলেন। বিক্রয় কেন্দ্র দুটির সাজসজ্জা একই ধরনের। দেশি-বিদেশি ব্র্যান্ডের জুতা বিক্রয় করে প্রতিষ্ঠানটি সফলতা পেয়েছে। তাই একই নাম, মূল্য ও বিক্রয়নীতি অনুসরণ করে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন স্থানে আরোও ২০টি বিপণি খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। 'JOSS [গণিত] প্রতিষ্ঠানটির প্রাথমিক পর্যায়ের দুটি বিপণি বেশ সফলতার সাথে ব্যবসায় করছে। কারণ বাজারে তাদের জুতার চাহিদা বেশি। মাত্র দুটি বিপণি হওয়ায় স্বাভাবিকভাবেই ক্রেতার চাপ বেশি থাকে। তাছাড়া, সারা দেশের ক্রেতারা তাদের পণ্য ক্রয়ের সুযোগ পায় না। তাই আরও ২০টি বিপণি দেশজুড়ে স্থাপন করলে সারাদেশের ক্রেতারা তাদের পণ্য ক্রয় করতে পারবে। এতে সারা দেশের বাজার দখল করা সহজ হবে। তাদের বিক্রয় ও মুনাফার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তাই বলা যায়, জনাব মিলনের নতুন বিপণি খোলার সিদ্ধান্ত যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব মিলনের নতুন বিপণি খোলার সিদ্ধান্ত কতটুকু যুক্তিসঙ্গত?…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর