উদ্দীপকে '৫টি কিনলে ১টি ফ্রি' কোন ধরনের বিক্রয় প্রসার হাতিয়ার? ব্যাখ্যা করো।
উত্তর: 'নাবিলা কোম্পানি' ৫টি নুডলস কিনলে ১টি ফ্রি প্রদানের মাধ্যমে বিক্রয় প্রসারের 'বিনামূল্যে পণ্য প্রদান' হাতিয়ারটি ব্যবহার করেছে। ব্যবসায়ীরা পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রয় প্রসার কার্যক্রমের আওতায় স্বল্পমেয়াদি ব্যবস্থা গ্রহণ করে থাকে। ভোক্তাদের পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে 'বিনামূল্যে পণ্য প্রদান' একটি ফলপ্রসূ কৌশল হিসেবে ব্যবহৃত হয়। 'নাবিলা কোম্পানি' সারাদেশে নুডলস বিক্রয় করে। প্রতিষ্ঠানটি ভোক্তাদের ৫টি নুডলস কিনলে ১টি নুডলস ফ্রি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে পণ্য নগদে গ্রহণকারীদেরকে এই পুরস্কার দেয়া হবে। বিক্রয় বৃদ্ধির জন্য বিনামূল্যে পণ্য প্রদান করলে ক্রেতারা ঐ পণ্য ক্রয়ে আগ্রহী হয়। সুতরাং, ৫টি নুডলস কিনলে একটি নুডলস বিনামূল্যে প্রদান করা হলো এক ধরনের স্বল্পমেয়াদি বিক্রয় প্রসার কৌশল, যা ক্রেতাকে পণ্য ক্রয়ে উৎসাহিত করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে '৫টি কিনলে ১টি ফ্রি' কোন ধরনের বিক্রয় প্রসার হাতিয়ার? ব্যা…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর