নাবিলা কোম্পানির বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন দেয়ার যৌক্তিকতা কতটুকু? মতামত দাও।
উত্তর: নাবিলা কোম্পানির বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন দেয়ার বিষয়টি সম্পূর্ণ যৌক্তিক। বিজ্ঞাপন হলো পণ্য বা সেবা ক্রয়ে ক্রেতাদের উৎসাহিত করার একটি পদ্ধতি। বিজ্ঞাপন প্রচারের কতগুলো মাধ্যম রয়েছে, যেমন: টিভি, রেডিও, পত্রিকা, বিলবোর্ড প্রভৃতি। পণ্য বিজ্ঞাপনের সফলতা অনেকাংশে নির্ভর করে যথাযথ মাধ্যম নির্বাচনের ওপর। অনেক সময় একাধিক মাধ্যমে বিজ্ঞাপন প্রদান করার প্রয়োজনীয়তা অনুভূত হতে পারে। নাবিলা কোম্পানি সারাদেশে নুডলস বিক্রয় করে। প্রতিষ্ঠানটি পাঁচটির সাথে একটি নুডলস ফ্রি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবুও তীব্র প্রতিযোগিতার কারণে বিক্রয় টার্গেট পূরণ করতে পারছে না। তাই প্রতিষ্ঠানটি বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন দেয়ার কথা ভাবছে। বিজ্ঞাপন প্রদান করলে ক্রেতারা নাবিলা কোম্পানির নুডলস সম্পর্কে জানতে পারবে। টেলিভিশনে বিজ্ঞাপন প্রদান করলে সারাদেশের সব শ্রেণির ক্রেতারা তাদের পণ্য সম্পর্কে জানতে পারবে। আবার শুধু পত্রিকায় বিজ্ঞাপন প্রদান করলে শিক্ষিত শ্রেণির মানুষ পণ্য সম্পর্কে অবহিত হবে। অনলাইনে বিজ্ঞাপন দিলে ইন্টারনেট ব্যবহারকারীরা জানতে পারবে। তাই বৃহৎ জনগোষ্ঠীকে পণ্য সম্পর্কে অবহিত করতে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে বিজ্ঞাপন প্রদান করা নাবিলা কোম্পানির জন্য যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
নাবিলা কোম্পানির বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন দেয়ার যৌক্তিকতা কতটুকু? ম…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর