ঢাকা ইলেকট্রনিকস তার পণ্য বিক্রির ক্ষেত্রে কোন ধরনের মধ্যস্থকারবারীর সহযোগিতা গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: 'ঢাকা ইলেকট্রনিকস' তার পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আড়তদার বা ফড়িয়া মধ্যস্বব্যবসায়ীর সহযোগিতা গ্রহণ করেছে। আড়তদার এমন এক ধরনের মধ্যস্থব্যবসায়ী যারা পাইকারের নিকট হতে পণ্য সংগ্রহ করে। এরা নিজস্ব গুদামে পণ্য মজুদ করে এবং বাজার অনুসন্ধান করে। আড়তদার পণ্যের মালিকানা গ্রহণ করে না কিন্তু অনাদায়ী পাওনা আদায়ে সহায়তা করে। 'ঢাকা ইলেকট্রনিকস' মালয়েশিয়া হতে ইলেকট্রনিক সামগ্রীর যন্ত্রাংশ ' আমদানি করে। প্রতিষ্ঠানটি পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কিছু প্রতিনিধির সহায়তা গ্রহণ করে। এসব প্রতিনিধি 'ঢাকা ইলেকট্রনিকস' এর কাছ থেকে। পণ্য সংগ্রহ করে কিন্তু মালিকানা গ্রহণ করে না। তারা সংগৃহীত পণ্য নিজস্ব গুদামে রেখে বিক্রয় করে। তাছাড়া অনাদায়ী পাওনা আদায়েও তারা সহায়তা করে। এসব বৈশিষ্ট্য আড়তদার বা ফড়িয়া প্রতিনিধিদের মধ্যে বিদ্যমান। তাই বলা যায়, 'ঢাকা ইলেকট্রনিকস' আড়তদার বা ফড়িয়া মধ্যস্থব্যবসায়ীর সহযোগিতা গ্রহণ করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ঢাকা ইলেকট্রনিকস তার পণ্য বিক্রির ক্ষেত্রে কোন ধরনের মধ্যস্থকারবারী…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর