উদ্দীপকে ঢাকা ইলেকট্রনিকস ব্যাপক প্রসারমূলক কার্যক্রম গ্রহণ কতটা যুক্তিসঙ্গত? মতামত দাও।
উত্তর: 'ঢাকা ইলেকট্রনিকস' কর্তৃক ব্যাপক প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করা সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করি। পণ্যের বিক্রয় বৃদ্ধিতে প্রসারমূলক কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রসারমূলক কার্যের মাধ্যমে ক্রেতাসাধারণের মনোযোগ পণ্যের প্রতি আকৃষ্ট হয় এবং তারা পণ্য ক্রয়ে আগ্রহী হয়। 'ঢাকা ইলেকট্রনিকস' মালয়েশিয়ার বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রীর যন্ত্রাংশ আমদানি করে বিক্রয় করে। সারাদেশে প্রতিষ্ঠানটির প্রতিনিধি রয়েছে, যারা পণ্য বিক্রয়ে সহায়তা করে। তারা বিক্রয় আরও বৃদ্ধির উদ্দেশ্যে ব্যাপক প্রসারমূলক কার্যক্রম গ্রহণের কথা ভাবছেন। মালয়েশিয়া হতে আমদানিকৃত পণ্যের মান সাধারণত উন্নত হয়। কিন্তু এদেশের সম্ভাব্য ক্রেতাদের উক্ত পণ্য সম্পর্কে ধারণা কম। তাই প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করলে ক্রেতারা আমদানিকৃত পণ্য সম্পর্কে জানতে পারবে এবং ক্রয়ে আগ্রহী হবে। ফলে সম্ভাব্য ক্রেতাদের প্রকৃত ক্রেতায় রূপান্তর করা সহজ হবে। এতে একদিকে 'ঢাকা ইলেকট্রনিকস' লাভবান হবে, অন্যদিকে ক্রেতারাও উন্নত পণ্য ভোগের সুযোগ পাবে। সুতরাং, 'ঢাকা ইলেকট্রনিকস' কর্তৃক প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করা সম্পূর্ণ যৌক্তিক পদক্ষেপ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ঢাকা ইলেকট্রনিকস ব্যাপক প্রসারমূলক কার্যক্রম গ্রহণ কতটা যু…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর