বিপণনে খুচরা ব্যবসায় কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: উৎপাদক বা পাইকারের কাছ থেকে পণ্য ক্রয় করে চূড়ান্ত ভোক্তার কাছে বিক্রয় করাকে খুচরা ব্যবসায় বলে। খুচরা ব্যবসায়ে সরাসরি ক্রেতাদের সাথে সম্পর্ক স্থাপন করা হয় বলে বিপণনে খুচরা ব্যবসায় খুবই গুরুত্বপূর্ণ।ভোক্তা খুচরা ব্যবসায়ীর কাছ থেকে পণ্য বা সেবা ক্রয় করে। তাছাড়া খুচরা ব্যবসায়ী পণ্য বা সেবা ক্রয়, বিক্রয়, গুদামজাতকরণ, পরিবহন ইত্যাদি বিপণন সহায়ক কার্যাবলি সম্পাদন করে। বাজার সংক্রান্ত যাবতীয় তথ্য উৎপাদক বা পাইকারকে সরবরাহ করাও খুচরা ব্যবসায়ীর কাজ। তাই পণ্য বিপণনে খুচরা ব্যবসায় খুবই গুরুত্বপূর্ণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিপণনে খুচরা ব্যবসায় কেন গুরুত্বপূর্ণ?
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর