মি. Y এর ব্যবসায়টি সম্প্রসারিত হলে উৎপাদনকারী কীভাবে লাভবান হবেন? মতামত দাও।
উত্তর: মি. Y এর খুচরা ব্যবসায়টি সম্প্রসারিত হলে কলা উৎপাদনকারীর বিক্রয় বৃদ্ধি পাবে, যা মুনাফা বৃদ্ধির জন্য সহায়ক। খুচরা ব্যবসায়ীরা নানাভাবে উৎপাদনকারীর মুনাফাকে প্রভাবিত করে। খুচরা ব্যবসায়ীরা সফলতার সাথে ব্যবসায় করলে ভোক্তা চাহিদার পরিমাণ বাড়ে। ফলে উৎপাদনকারীকে উৎপাদন বৃদ্ধি করতে হয় এবং তাদের পণ্যের বিক্রয় বাড়ে। আবার খুচরা ব্যবসায়ী ব্যর্থ হলে উৎপাদকের উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে। মি. Y একজন খুচরা ব্যবসায়ী। তিনি ভোক্তাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী উৎপাদনকারীদের নিকট হতে কলা সংগ্রহ করেন। সততা ও গুণগত মান ভালো হওয়ায় দিন দিন তার ব্যবসায়ে সফলতা আসছে। বিক্রয় বৃদ্ধির ফলে উৎপাদনকারীদের নিকট থেকে তাকে অতিরিক্ত কলা সংগ্রহ করতে হচ্ছে। মি. Y-এর সফলতা বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবে তাকে ব্যবসায় সম্প্রসারণ করতে হবে। ব্যবসায় সম্প্রসারণের অর্থ হলো অধিক পরিমাণে পণ্য সংগ্রহ করে অধিক ক্রেতার কাছে তা বিক্রয় করা। মি. Y ব্যবসায় সম্প্রসারণ করলে তাকে অতিরিক্ত চাহিদা মেটাতে কলা উৎপাদনকারীদের কাছ থেকে বেশি কলা সংগ্রহ করতে হবে। তাই কলা উৎপাদনকারীদেরও কলা উৎপাদন বাড়াতে হবে। এতে তাদেরও বিক্রয়, মুনাফা ও সুনাম বাড়বে। এভাবে মি. Y ব্যবসায় সম্প্রসারণ করলে উৎপাদনকারীরাও লাভবান হবেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মি. Y এর ব্যবসায়টি সম্প্রসারিত হলে উৎপাদনকারী কীভাবে লাভবান হবেন? ম…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর