উদ্দীপকে কোম্পানি মি. Y এর কাজের মাধ্যমে কীভাবে উপকৃত হবে? বর্ণনা করো।
উত্তর: মি. Y-এর কাজ উদ্দীপকের কোম্পানিটির বিক্রয়, মুনাফা ও সুনাম বাড়াতে সহায়তা করবে। বিক্রয়কর্মীরা পণ্য বা সেবা বিক্রয়ে ক্রেতাকে আকৃষ্ট করে। তারা নিজেদের অভিজ্ঞতা ও গুণাবলির মাধ্যমে সম্ভাব্য ক্রেতাকে প্রকৃত ক্রেতায় রূপান্তরিত করে। একজন আদর্শ বিক্রয়কর্মী ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য সুবিধাজনক। মি. X তার উৎপাদিত পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে মি. Y-কে নিয়োগ দেন। মি. Y-এর কাজ হলো উপযুক্ত স্থানে ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করা। তিনি সুদক্ষ ও অভিজ্ঞ হওয়ায় সহজে এ কাজ করতে পারেন। মি. Y-এর কারণে ক্রেতারা সঠিক সময়ে পণ্য পায়। চাহিদা অনুযায়ী পণ্য পেয়ে ক্রেতারা সন্তুষ্ট হয়। এতে প্রতিষ্ঠানের সুনাম বাড়ে, যা বর্তমান ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করতে সহায়তা করে। ফলে বিক্রয় ও মুনাফা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়। এভাবে মি. X এর ফুড প্রোডাক্টস কোম্পানি উপকৃত হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোম্পানি মি. Y এর কাজের মাধ্যমে কীভাবে উপকৃত হবে? বর্ণনা করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর