'খাবার সরবরাহ ডটকম' তাদের বিপণন কার্যাবলির মাধ্যমে কতটুকু সফলকাম হতে পারবে বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: 'খাবার সরবরাহ ডটকম' তাদের বিপণন কার্যাবলির মাধ্যমে যথেষ্ট সফল হতে পারবে বলে আমি মনে করি। বর্তমান প্রযুক্তির এ যুগে মানুষ কম সময় ব্যয় করে উন্নত জীবনযাপন করতে আগ্রহী। ক্রেতারা চায় সব কিছু সহজেই তাদের হাতের মুঠোয় পৌঁছে যাক। অনলাইন বিপণন এধরনের সুবিধা দেয়, যা ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই সুবিধাজনক। মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সবসময় বাইরে গিয়ে খাওয়ার সময় হয়না বলে সে মাঝে মাঝে 'খাবার সরবরাহ ডটকম'-এর মাধ্যমে খাবার ক্রয় করে। এতে খাবার যথাসময়ে তার হাতে পৌঁছে যায়। 'খাবার সরবরাহ ডটকম' একটি অনলাইন বিপণন প্রতিষ্ঠান। প্রযুক্তির এ যুগে অনলাইন বিপণন ব্যবস্থা ক্রেতা ও বিক্রেতাদের জন্য এক অভিনব আবিষ্কার। 'খাবার সরবরাহ ডটকম' এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীরা সহজে খাবারের অর্ডার দিতে পারে। এতে ক্রেতাদের সময় ও শ্রম বাঁচে। অনলাইনে অর্থ পরিশোধের ব্যবস্থা থাকায় ঝামেলাও কম হয়। প্রযুক্তির উন্নতির সাথে সাথে এ ব্যবসায়টিও সমান গতিতে আরও এগিয়ে যাবে। তাই সার্বিক দিক বিবেচনায় বলা যায়, অনলাইন বিপণন কার্যাবলির মাধ্যমে 'খাবার ডটকম' যথেষ্ট সফল হতে পারবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'খাবার সরবরাহ ডটকম' তাদের বিপণন কার্যাবলির মাধ্যমে কতটুকু সফলকাম হত…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর