উদ্দীপকে কোন ধরনের বিপণন পন্থার কথা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ই-মার্কেটিং-এর কথা উল্লেখ করা হয়েছে। প্রত্যক্ষ বিপণনের সবচেয়ে নতুন প্রণালি হচ্ছে ই-মার্কেটিং। ইন্টারনেটের ব্যবহার ইলেকট্রনিক্স কমার্সের ক্ষেত্রে নতুন পৃথিবীর দ্বার খুলে দিয়েছে। সাধারণভাবে ইলেকট্রনিক্স উপায়ে সহায়তার ক্রয়-বিক্রয় প্রক্রিয়াকে ই-কমার্স বলে। এ পদ্ধতিতে ইলেকট্রনিক্স উপায়ে পণ্য বা সেবা উপস্থাপন করে এবং ক্রেতা তথ্য অনুসন্ধান করে প্রয়োজন চিহ্নিত করে এবং ক্রেতা ক্রেডিট কার্ড বা অন্য কোনো উপায়ে বিল পরিশোধ করে। রাকিব সাহেবের ছেলে যুক্তরাষ্ট্রের টেক্সাসে বসবাস করে। বাবার জন্মদিন উপলক্ষ্যে সে টেক্সাস থেকে বাংলাদেশের বারিধারায় উপহার পাঠিয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থানগত অনেক দূরত্ব রয়েছে। ই-মার্কেটিং সে দূরত্ব হ্রাস করেছে অর্থাৎ রাকিব সাহেবের ছেলে ইলেকট্রনিক্স উপায়ে অনলাইন শপিং করেছে এবং সেগুলো বাবার জন্য পাঠিয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে ই-মার্কেটিং-এর কথা উল্লেখ করা হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন ধরনের বিপণন পন্থার কথা উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর