রকিব সাহেবের উপহার পাঠাতে ব্যর্থতার কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: রাকিব সাহেবের উপহার পাঠাতে ব্যর্থতার কারণ ই-কমার্সের অভাব। সাধারণভাবে ইলেকট্রনিক্স সহায়তায় ক্রয়-বিক্রয় প্রক্রিয়াকে ই-কমার্স বলে। প্রত্যক্ষ বিপণনের সবচেয়ে নতুন প্রণালি হচ্ছে ই-মার্কেটিং। ইন্টারনেটের ব্যবহার ইলেকট্রনিক্স কমার্সের ক্ষেত্রে নতুন পৃথিবীর দ্বার খুলে দিয়েছ। এ পদ্ধতিতে ইলেকট্রনিক্স উপায়ে পণ্য বা সেবা উপস্থাপন করে এবং ক্রেতা তথ্য অনুসন্ধান করে প্রয়োজন চিহ্নিত করে এবং ক্রেতা ক্রেডিট কার্ড বা অন্য কোনো উপায়ে বিল পরিশোধ করে। উদ্দীপকের রাকিব সাহেবের বোন বসবাস করে কুড়িগ্রাম জেলার প্রত্যন্ত অঞ্চলে যেখানে ইন্টারনেট সংযোগ নেই। ইন্টারনেট সংযোগ ছাড়া ই-মার্কেটিং সম্ভব নয় কারণ ক্রেতা কিভাবে পণ্য দেখবে, কিভাবে মূল্য পরিশোধ করবে। ই-কমার্স সেখানেই কার্যকর হবে যেখানে ইন্টারনেট সংযোগ আছে। তাই বলা যায়, রাকিব সাহেবের বোন যেহেতু প্রত্যন্ত অঞ্চলে বাস করে তাই তিনি ই-কমার্সের অভাবে পণ্য পাঠাতে ব্যর্থ হন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
রকিব সাহেবের উপহার পাঠাতে ব্যর্থতার কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর