“বিক্রয়কর্মীরা ক্রেতার প্রতিনিধি হিসেবে কাজ করার পাশাপাশি প্রতিষ্ঠানের সফলতা অর্জনে সহায়তা করে”— উদ্দীপকের আলোকে উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: বিক্রয়কর্মীরা ক্রেতার প্রতিনিধি হিসেবে কাজ করার পাশাপাশি প্রতিষ্ঠানের সফলতা অর্জনে সহায়তা করে।— উক্তিটির যথার্থতা বিদ্যমান। যারা কোম্পানির পণ্য বিক্রয়ের কাজে নিয়োজিত তাদেরকে বিক্রয়কর্মী বলে। বিক্রয়কর্মীরা কোম্পানি সম্পর্কে ভালো ভালো ইতিবাচক কথা বলে পণ্য বিক্রয়ের চেষ্টা করে। সাথে সাথে ক্রেতার প্রতিনিধি হিসেবেও কাজ করে কারণ তারা যেহেতু ক্রেতার কাছাকাছি অবস্থান করে তাই ক্রেতার রুচি, পছন্দ, অপছন্দ তারা ভালো জানে। অপরদিকে বিক্রয়কর্মী নিয়োগপ্রাপ্ত হয় কোম্পানির পক্ষ থেকে। কোম্পানির পণ্য বিক্রয় বাবদ তারা সম্মানি পায়। তাই তারা সর্বদা চেষ্টা করে কোম্পানির লক্ষ্য অর্জনে। এছাড়াও তাদেরকে কোম্পানির টার্গেট সম্পর্কে বুঝিয়ে দেওয়া হয়। তাদেরকে বোঝানো হয় কোম্পানি সফল হলে তাদের কী লাভ আর ব্যর্থ হলে তাদের কী ক্ষতি। তাই তারা কোম্পানির পক্ষ হয়ে কাজ করে। সুতরাং বলা যায়, বিক্রয়কর্মীরা ক্রেতার প্রতিনিধি হিসেবে কাজ করার পাশাপাশি প্রতিষ্ঠানের সফলতা অর্জনে সহায়তা করে— উক্তিটির যথার্থতা বিদ্যমান।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
“বিক্রয়কর্মীরা ক্রেতার প্রতিনিধি হিসেবে কাজ করার পাশাপাশি প্রতিষ্ঠ…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর