সেতুর গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে সেতু ভোক্তাদের পেশা,আয়,আয়তন ইত্যাদি বিবেচনা করে নিজ জেলা সদরের অভিজাত এলাকায় ডিম সরবরাহের যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তার জনসংখ্যা ভিত্তিক বা জননীতিক বিভক্তি করনের আওতায় পড়ে এবং তা যৌক্তিক। জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজার কে বিভিন্ন ভাগে ভাগ করা হলে তাকে জনসংখ্যা ভিত্তিক বিভক্তি করণ বলা হয়। এক্ষেত্রে পরিবারের আয়, আয়তন, পেশা, শিক্ষা, ধর্ম, বর্ণ, জাতীয়তা, পরিবারের জীবন চক্র ইত্যাদি চলক গুলো বিবেচনা করা হয়। উদ্দীপকে সেতু ডিম সরবরাহের ক্ষেত্রে জনসংখ্যায় বিষয়ক চলকের বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বাজার বিভক্তি করার কথা ভাবছেন। সাধারণত পরিবারের আয়তন, পেশা, আয়, লিঙ্গ, শিক্ষা, ধর্ম, বর্ণ ইত্যাদির ভিত্তিতে সমগ্র ভোক্তা বাজার কে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। উল্লেখিত উদ্দীপকে সেতু ভোক্তাদের পেশা, আয়, আয়তন ইত্যাদি বিবেচনা করে ভোক্তাদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে ডিম সরবরাহের কথা হচ্ছে। সুতরাং বলা যায়, সেতু এই জনসংখ্যা ভিত্তিক বিভক্তি করনের মাধ্যমে সর্বোত্তম ক্রেতা সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবে, যা যৌক্তিক ও যথার্থ বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
সেতুর গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর