মি. জলিলের প্রত্যাশিত মুনাফা অর্জনে কৃষিপণ্য বিপণনের কোন প্রণালিটির প্রয়োগ সঠিক বলে তুমি মনে কর? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: মি. জলিলের প্রত্যাশিত মুনাফা অর্জনে কৃষিপণ্য বিপণনে ধাপহীন বণ্টনপ্রণালি সঠিক বলে আমি মনে করি। ধাপহীন বণ্টনপ্রণালিতে উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করে। একে প্রত্যক্ষ বিপণনও বলা হয়। ধাপহীন বণ্টন প্রণালি = উৎপাদনকারী → ভোক্তা। এ পদ্ধতিতে উৎপাদনকারী ও ভোক্তার মাঝখানে কোনো মধ্যস্থ কারবারি থাকে না। সাধারণত কৃষিপণ্যের ক্ষেত্রে এ পদ্ধতি অনুসরণ করা হয়। কারণ কৃষিপণ্যগুলো পচনশীল হয় ফলে যত তাড়াতাড়ি সম্ভব এগুলো ক্রেতার নিকট পৌছানো দরকার। ফড়িয়ারা এক ধরনের ফটকা ব্যবসায়ী। তারা মৌসুম বুঝে ব্যবসায় করে। যখনই বাজারে কোনো পণ্যের বেশি যোগান দেখা দেয় তৎক্ষণাৎ তারা কিছু পণ্য কিনে বাজারে কৃত্রিম অভাব সৃষ্টি করে। ফলে কৃষকরা যেমন পণ্যের ন্যায্য মূল্য পায় না তেমনি ভোক্তারা বাম্পার ফলনের কোনো সুবিধা নিতে পারে না। অর্থাৎ অসাধু চক্রের কারণে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। মি. জলিল কৃষি অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণ নিয়ে নিজস্ব ৫ বিঘা জমিতে টমেটো চাষ করেন। আবহাওয়া অনুকূল থাকায় টমেটোর বাম্পার ফলন হয়। কিন্তু স্থানীয় ফড়িয়াদের অসাধু তৎপরতায় বাধ্য হয়ে তিনি তাদের নিকটই কম মূল্যে টমেটো বিক্রয় করেন ফলে প্রত্যাশিত মুনাফা অর্জনে ব্যর্থ হন। তাই মি. জলিলের প্রত্যাশিত মুনাফা অর্জনে কৃষিপণ্য বিপণনে ধাপহীন বণ্টনপ্রণালি ব্যবহার সঠিক বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মি. জলিলের প্রত্যাশিত মুনাফা অর্জনে কৃষিপণ্য বিপণনের কোন প্রণালিটির…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর