বিক্রয়কর্মীদের কোন গুণের অভাবে 'এক্সপোর্ট এক্সক্লুসিভ' প্রত্যাশিত বিক্রয় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়? ব্যাখ্যা কর।
উত্তর: বিক্রয়কর্মীদের পেশাগত জ্ঞানের অভাবে 'এক্সপোর্ট এক্সক্লুসিভ' প্রত্যাশিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়। বিক্রয়কর্মীদেরকে নিয়োগ প্রদান করা হয় কোম্পানির পণ্য বিক্রয় করার জন্য। তাই তাদেরকে কতগুলো জ্ঞানের অধিকারী হতে হয় যেমন: শারীরিক, নৈতিক, সামাজিক, পেশাগত জ্ঞান ইত্যাদি। পেশাগত জ্ঞান হলো পণ্যসংক্রান্ত জ্ঞান অর্থাৎ পণ্যটি কী কী উপাদান দ্বারা তৈরি, এর কার্যকারিতা কেমন, সুবিধা ও অসুবিধা কী ইত্যাদি। এছাড়াও কোম্পানিসংক্রান্ত জ্ঞান, হিসেবে পারদর্শিতা পেশাগত জ্ঞানের অন্তর্ভুক্ত। 'এক্সপোর্ট এক্সক্লুসিভ' তাদের পণ্য বিক্রয়ের জন্য সুদর্শন, স্মার্ট, শিক্ষিত বিক্রয়কর্মী নিয়োগ দিয়েছিল। তাদেরকে ভালো মানের পণ্যও দেওয়া হয়েছিল কিন্তু তারপরও তারা প্রত্যাশিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হলো। কিন্তু যখন তাদের প্রশিক্ষণ দেওয়া হলো তখন তারা স্বল্প সময়ে প্রতিষ্ঠানের জন্য সুনাম বয়ে আনল। তাই বলা যায় বিক্রয়কর্মীদের পেশাগত জ্ঞানের অভাবে 'এক্সপোর্ট এক্সক্লুসিভ' প্রত্যাশিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিক্রয়কর্মীদের কোন গুণের অভাবে 'এক্সপোর্ট এক্সক্লুসিভ' প্রত্যাশিত …
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর