“মুক্তা ট্রেডার্স উৎপাদকদের সহায়তার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে।” তুমি কি একমত? উদ্দীপকের আলোকে তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ আমি এ বিষয়ের সাথে একমত 'মুক্তা ট্রেডার্স' উৎপাদকদের সহায়তার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে। 'মুক্তা ট্রেডার্স' পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠান উৎপাদককে অগ্রিম অর্থ প্রদানের মাধ্যমে, বাজার তথ্য সরবরাহের মাধ্যমে, পণ্যকে প্রমিতকরণ ও পর্যায়িতকরণ করে, পণ্যকে নিজস্ব গুদামে সংরক্ষণ করে, নিজস্ব পরিবহনের মাধ্যমে উৎপাদকের নিকট থেকে পণ্য সংগ্রহ করে বিভিন্নভাবে উৎপাদককে সহায়তা প্রদান করে থাকে। অপরদিকে পাইকার পণ্যদ্রব্যের চাহিদা ও যোগানের মধ্যে সমতা রক্ষা করে মূল্যের স্থিতিশীলতা রক্ষা করে। পাইকারি ব্যবসায় পরিচালনা করার জন্য লোকের প্রয়োজন হয়। ফলে কিছু লোকের কর্মসংস্থান হয়। পাইকাররা জানে কোন উৎপাদনকারী ভালো পণ্য উৎপাদন করে সে অনুযায়ী তারা পণ্য কিনে ভোক্তাকে ব্যবহারের সুযোগ করে দেয়। দেশ-বিদেশের বিভিন্ন মানসম্মত পণ্য সংগ্রহ করে তা ভোক্তাদের সরবরাহ করে। সুতরাং বলা যায়, 'মুক্তা ট্রেডার্স' উৎপাদকদের সহায়তার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
“মুক্তা ট্রেডার্স উৎপাদকদের সহায়তার পাশাপাশি মানুষের জীবনযাত্রার ম…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর