উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিপণন প্রসারের কোন কৌশল ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিপণন প্রসারের ভোক্তামূখী বিক্রয় কৌশল ব্যবহার করেছে। যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ভোক্তাকে সন্তুষ্ট করা। ভোক্তাকে সন্তুষ্ট দেওয়ার মাধ্যমে ভোক্তারের কাছে পণ্য বিক্রির পরিমাণ বৃদ্ধি করে থাকে। বিপণনকারী বিভিন্ন রকম বিক্রয়-প্রসার মূলক কার্যক্রম নেওয়ার মাধ্যমে ভোক্তার কাছে পণ্য বিক্রির পরিমাণ বৃদ্ধি করে থাকে। ভোক্তা সন্তুষ্টির জন্য গৃহীত যাবতীয় পদক্ষেপ কে বলা হয় ভোক্তা বিক্রয় প্রসার কৌশল। উদ্দীপকে রূপালী গার্মেন্ট একটি পোশাক প্রস্তুতকারক ও বিক্রয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ক্রেতাদের পছন্দ ও রুচি অনুযায়ী শার্ট, প্যান্ট, বোরখা ইত্যাদি বিভিন্ন ধরনের পণ্য তৈরি করে বিক্রয় করে। প্রতিষ্ঠানটি পণ্য ক্রয়ে উৎসাহিত করার জন্য মূল্য ছাড়, উপহার প্রদান, কুপন প্রদান, বোনাস প্রধান ইত্যাদি কৌশল ব্যবহার করে। অর্থাৎ প্রতিষ্ঠানটি এক্ষেত্রে তাদের বিক্রয় প্রসারে ভোক্তা বিক্রয় প্রসার হাতিয়ারটি ব্যবহার করে তাদের প্রতিষ্ঠানের পণ্যের সর্বোচ্চ বিক্রয় বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে।যা একটি ভোক্তামূখী বিক্রয়। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিপণন প্রসারের ভোক্তামুখী বিক্রয় প্রসার কৌশল ব্যবহার করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিপণন প্রসারের কোন কৌশল ব্যবহার করেছে? ব্যাখ…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর