বিজ্ঞাপন মাধ্যমের ধরন উল্লেখপূর্বক প্রতিষ্ঠানটি কর্তৃক গৃহীত সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের বিজ্ঞাপনের মাধ্যমটি টেলিভিশন যতই বিভিন্ন রং, ভাষা, শব্দ ও ছবির ব্যবহার করা যায়। রূপালী গার্মেন্টস কোম্পানি কর্তৃক বিজ্ঞাপন মাধ্যম হিসেবে টেলিভিশন ব্যবহার করা যথার্থ ও যৌক্তিক। বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের কাছে পণ্য ও সেবার বিক্রয় সংক্রান্ত সংবাদ পৌঁছে দেওয়ার যে উপায় বা কৌশল অবলম্বন করা হয় তাকে বিজ্ঞাপন মাধ্যম বলে। উপযুক্ত বিজ্ঞাপন নির্বাচন করা বেশ কঠিন কাজ। বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনে পণ্যের প্রকৃতি, বাজারের ধরন, বাজেট, মিডিয়ার জনপ্রিয়তা, আবেদনের স্থায়িত্ব, প্রতিযোগী বিজ্ঞাপন, কৃতদের শিক্ষা স্তস্তর ইত্যাদি বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয়। উদ্দীপকে দেখা যায়, রূপালী গার্মেন্টস কোম্পানি বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে মিডিয়া জনপ্রিয়তা, বাজেট ও প্রতিযোগী বিজ্ঞাপন বিবেচনা করে উপযুক্ত বিজ্ঞাপন মাধ্যমিক হিসেবে টেলিভিশন চ্যানেল নির্বাচন করে। এর ফলের সঠিক তথ্য ক্রেতাদের কাছে প্রচার করা হলে ক্রেতারা পণ্য সম্পর্কে জানতে পারবে। এতে পণ্যের প্রতি চাহিদা সৃষ্টি হয় ও পণ্যের বিক্রয়ের বৃদ্ধি পায়। কাজেই উপযুক্ত বিজ্ঞাপন মাধ্যম নির্বাচনের ক্ষেত্রে পণ্যের প্রকৃতি, বাজার ধরন,বাজেট, মিডিয়ার জনপ্রিয়তা প্রতিযোগী বিজ্ঞাপন ইত্যাদি বিষয় বিবেচনা করা উচিত। উদ্দীপকে দেখা যায় রূপালী গার্মেন্টস তাদের বাজার সম্প্রসারণ ও বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। কারণ এর মাধ্যমে সকল গ্রাহকদের কাছে তথ্য পৌঁছানো সম্ভব হয়। এ থেকে বলা যায় রূপালী গার্মেন্টস কোম্পানি কর্তৃক বিজ্ঞাপন মাধ্যম হিসেবে টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করার যৌক্তিক ও যথার্থ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিজ্ঞাপন মাধ্যমের ধরন উল্লেখপূর্বক প্রতিষ্ঠানটি কর্তৃক গৃহীত সিদ্ধা…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর