মি.রমেশের সফলতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: মি. রমেশের সঠিক সময়ে গুদামজাতকরনের ফলে সফলতা অর্জন করতে পেরেছেন। উৎপাদনের সময় থেকে ভোগের সময় পর্যন্ত উৎপন্ন সামগ্রী সংরক্ষণ করে রাখার ব্যবস্থায় গুদামজাতকরণ, পণ্যের পরিমাণগত এবং গুণগত মানের নিশ্চয়তা বিধান করে উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে সঠিক উপায়ে সংরক্ষণ করে রাখা হয়। এতে পণ্যকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে মান সংরক্ষণে সহায়তা করে। মি. রমেশ নাটোর শহরে একজন মাছ ব্যবসায়ী। ইলিশের মৌসুমে বরিশাল থেকে একসাথে অনেক পরিমাণ মাছ ক্রয় করেন। তিনি মাছের আকার ভেদে বিভিন্ন ভাগে ভাগ করে বিক্রি করেন। ফলে ভোক্তারা পছন্দমত মাছ কিনতে পারে। কিন্তু মৌসুমে ইলিশের দাম কম থাকায় কিছু পরিমাণ মাছ ভবিষ্যতে বিক্রয়ের জন্য সংরক্ষণ করেন। ফলে বছরের অন্যান্য সময় যেমন- পহেলা বৈশাখ, ঈদ ও কুরবানীতে এগুলো চড়াদামে বিক্রয় করেন।গুদামজাতকরণ ছাড়া মাছ সংরক্ষণ করা অসম্ভব। ভবিষ্যতের বিক্রয়ের জন্য গুদামজাতকরণ আবশ্যক। গুদামজাতকরণ এর মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি করা যায়।এক সময় উৎপাদিত পণ্য অন্য সময়ে ভোগ করার জন্য গুদামজাতকরণ করতে হয়। গুদামজাতকরণ এর মাধ্যমে শুধু পণ্য সংরক্ষণই করা হয় না সাথে সাথে পণ্যের নিরাপত্তা নিশ্চিত করে। তাই মি.রমেশ ইলিশ মাছ বিভিন্ন সময় সংরক্ষণ করেন। পরবর্তী সময়ে চড়া দামে বিক্রি করে অধিক মুনাফ অর্জন করেন। তাই বলা যায়, গুদামজাতকরনের এর কারণে এই সুবিধা ভোগ করতে পেরেছেন।ফলে সফলতা অর্জন করতে পেরেছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মি.রমেশের সফলতার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর