উদ্দীপকে বিপণন মিশ্রণের পণ্য, মূল্য, স্থান এই তিনটি উপাদানের উল্লেখ আছে।
পণ্য বন্টন প্রণালী, মূল্য কাঠামো এবং প্রসার কার্যক্রমের সমন্বয়ই হচ্ছে বিপণন মিশ্রণ। ক্রেতা বা ভোক্তাদের সন্তুষ্ট করার লক্ষ্যে বিপণনের মৌলিক এবং সংশ্লিষ্ট উপাদান গুলোর মিশ্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপণন মিশ্রণে পণ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। পণ্যের স্থায়িত্ব, নির্ভরযোগ্যতা, কার্যকারিতা ইত্যাদি গুণাবলীর সংমিশ্রনি হলো পণ্যের মান। ভোক্তাদের জন্য পণ্যের সঠিক মান বজায় রাখা বিপণনকারীদের অন্যতম দায়িত্ব। অপরদিকে সঠিক মূল্য নির্ধারণের ওপর বিপণনের সফলতা নির্ভর করে। তাই মূল্য নির্ধারণ বিপণনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। অভীষ্ট ভোক্তাদের নিকট পণ্যকে সহজলভ্য করার জন্য কোম্পানির কাজগুলোকে স্থানের অন্তর্ভুক্ত করতে হয়। পন্যের আকৃতি, ব্যবসার ধরন, ক্রেতার প্রয়োজনের প্রকৃতি ইত্যাদিকে অবস্থান নির্ধারণের ক্ষেত্রে বিবেচনা করা হয়।
উদ্দীপকে রনি "ক কোম্পানি" নামে একটি উৎপাদন কারখানার মালিক। জনাব রনির প্রতিষ্ঠানটিতে উন্নত মানের পণ্য সামগ্রী উৎপাদন করা হয় এবং সঠিক পণ্যমুল্য নির্ধারণের মাধ্যমে বিভিন্ন জেলায় পণ্য সামগ্রী বিক্রয়ের ব্যবস্থা করা হয়। সুতরাং এখানে বিপণন মিশ্রণের পণ্য, মূল্য, স্থান এই তিনটি উপাদানের উল্লেখ রয়েছে।