প্রতিযোগিতা রোধে 'পল্লবী ফ্যাশান্স' কর্তৃক গৃহীত পদক্ষেপ কতটুকু যৌক্তিক? বিশ্লেষণ কর।
উত্তর: প্রতিযোগিতা রোধে 'পল্লবী ফ্যাশান্স' কর্তৃক গৃহীত কার্যক্রমটি হলো মোবাইল মার্কেটিং, তাদের গৃহীত এই পদক্ষেপটি ব্যবসায়ে টিকে থাকার ক্ষেত্রে অত্যন্ত যৌক্তিক। মোবাইলের মাধ্যমে মার্কেটিং কার্যক্রম সম্পন্ন করাকে মোবাইল মার্কেটিং বলে। বিপণনের বর্তমান সময়কালকে মোবাইল মার্কেটিং যুগ হিসেবে চিহ্নিত করা হয়। ২০০০ সাল থেকে এ যুগের সূচনা হলেও আমাদের দেশে তা চালু হয় ২০১০ সালের পর থেকে। উদ্দীপকে ঢাকার একটি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলো 'পল্লবী ফ্যাশান্স'। প্রতিষ্ঠানটি ক্রেতাদের চাহিদা অনুযায়ী পোশাক তৈরি করে বাজারে বিক্রয় করে । বর্তমানে প্রতিষ্ঠানটির প্রতিযোগীর সংখ্যা বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানটি প্রতিযোগিতা মোকাবিলা করার জন্য SMS ও Facebook-এর মাধ্যমে ভোক্তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে। এর মাধ্যমে ক্রেতাদের সাথে তাদের সুসম্পর্ক তৈরি হয় এবং অল্পদিনের মধ্যেই তারা বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি মোবাইল মার্কেটিং কার্যক্রম গ্রহণ করে। এতে প্রতিষ্ঠানটি অল্প দিনের মধ্যেই তাদের বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়। কারণ এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ক্রেতাদের রুচি, চাহিদা, পছন্দ ইত্যাদি সম্পর্কে প্রতিনিয়ত অবগত হওয়ার পাশাপাশি প্রতিযোগীর অবস্থান সম্পর্কে জানতে পারে। এর ফলে প্রতিষ্ঠানটি প্রতিযোগীর সাথে পাল্লা দিয়ে বাজারে নতুন নতুন ডিজাইনের পোশাক নিয়ে এসে সাফল্যের সাথে টিকে থাকতে সক্ষম হচ্ছে। তাই বলা যায়, প্রতিযোগিতা রোধে 'পল্লবী ফ্যাশান্স' কর্তৃক গৃহীত পদক্ষেপটি ব্যবসায়ে টিকে থাকার ক্ষেত্রে অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
প্রতিযোগিতা রোধে 'পল্লবী ফ্যাশান্স' কর্তৃক গৃহীত পদক্ষেপ কতটুকু যৌক…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর