উল্লিখিত উদ্দীপকে 'সজীব স্টোর' কোন ধরনের খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান? ব্যাখ্যা কর।
উত্তর: উল্লিখিত উদ্দীপকে 'সজীব স্টোর' সুপার মার্কেট জাতীয় খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। যে বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান খাদ্যজাতীয় পণ্য বিক্রির পাশাপাশি অন্যান্য পণ্য বিক্রয় করে তাকে সুপার মার্কেট বলে। এ মার্কেটে সাধারণত খাদ্য, লন্ড্রি এবং গৃহস্থালি পণ্যসামগ্রীর এক বিস্তৃত আয়োজন থাকে । এরূপ রিপণিতে পণ্যদ্রব্য বিভিন্ন র্যাকে সাজিয়ে রাখা হয়, যেখান হতে ক্রেতারা বিক্রয় কর্মীর সাহায্য ছাড়াই নিজেদের পছন্দ্ৰমতো পণ্যদ্রব্য সংগ্রহ করতে পারে। উদ্দীপকে 'সজীব স্টোর' যশোরের নিউমার্কেট এলাকায় একটি পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান। জনাব সজীব নিজেই এটি পরিচালনা করেন। তার এই প্রতিষ্ঠানের কোনো বিক্রয়কর্মী থাকে না। সচেতন ক্রেতারা এখানে কেনাকাটা করেন । এখানে বিভিন্ন প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর পাশাপাশি গৃহস্থালি সামগ্রী বিক্রয় করা হয়। উক্ত বৈশিষ্ট্যগুলো সুপার মার্কেটের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উল্লিখিত উদ্দীপকে 'সজীব স্টোর' সুপার মার্কেট জাতীয় খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত উদ্দীপকে 'সজীব স্টোর' কোন ধরনের খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান?…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর