উদ্দীপকের প্রতিষ্ঠানটির সফলতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: গ্রিন মার্কেটিং পদ্ধতি ব্যবহার করায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। যে বিপণন মতবাদে পরিবেশ সংরক্ষণের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায় তাকে গ্রিন মার্কেটিং বলে। যে সকল প্রতিষ্ঠান গ্রিন মার্কেটিং এর সাথে জড়িত তারা প্রতিষ্ঠানের সামগ্রিক পণ্য প্রক্রিয়ায় অন্তর্গত বিষয়গুলোকে সিদ্ধান্ত গ্রহণে বিশেষভাবে বিবেচনা করে। এ বিষয়গুলো হলো : পণ্য প্রক্রিয়া, পণ্য মোড়কীকরণ এবং পণ্য বণ্টন। উদ্দীপকে 'সজীব স্টোর' প্রতিষ্ঠানটিতে পরিবেশের ক্ষতি করে এমন কোনা পণ্য বিক্রয় করে না। এখানে পরিবেশবান্ধব উপকরণ দিয়ে পণ্য প্যাকেট করে থাকে। প্যাকেটের গায়ে পণ্যের সকল তথ্য লিখা থাকে। সে কারণে ক্রেতারা সহজেই পছন্দমতো পণ্য নির্বাচন করতে পারে। তাদের এই গ্রিন মার্কেটিং কার্যক্রম গ্রহণের ফলে তাদের প্রতিষ্ঠানের বিক্রয় দিন দিন বেড়েই চলেছে। গ্রিন মার্কেটিং মতবাদে পণ্য উৎপাদন প্রক্রিয়াটি এমন হবে, যা পরিবেশের কোনো ক্ষতি করে না। আবার পণ্যের মোড়কও এমন হবে, যা পরিবেশের কোনো ক্ষতি করে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাই পরিবেশের কথা চিন্তা করেই গ্রিন মার্কেটিং পদ্ধতি ব্যবহার করছে। এই পদ্ধতির মাধ্যমে প্রতিষ্ঠানের পণ্যদ্রব্যের প্রতি গ্রাহকদের আস্থা সৃষ্টি হবে। এর ফলে প্রতিষ্ঠানের বিক্রয় উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং প্রতিষ্ঠান সফলতা অর্জন করতে সক্ষম হবে। তাই বলা যায়, গ্রিন মার্কেটিং পদ্ধতি ব্যবহার করায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটির সফলতার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর