জনাব করিম কর্তৃক কার্যাবলী বিপণন প্রসারের কোন ধরনের হাতিয়ারের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব করিম কর্তৃক সম্পাদিত কার্যাবলী বিপণন প্রসারের ভোক্তা বিক্রয় প্রসার হাতিয়ারের সাথে সম্পর্কিত। যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ভোক্তাকে সন্তুষ্ট করা। বিপণনকারী বিভিন্ন রকম বিক্রয় প্রসার মূলক কার্যক্রম নেওয়ার মাধ্যমে ভোক্তার কাছে পণ্য বিক্রির পরিমাণ বৃদ্ধি করে থাকে। ভোক্তা সন্তুষ্টির জন্য গৃহীত যাবতীয় পদক্ষেপ কে বলা হয় ভোক্তা বিক্রয় প্রসার কৌশল। উদ্দীপকে জনাব করিম "ক" নামক একটি জীবন বীমা কোম্পানির বীমা প্রতিনিধি। বীমা কোম্পানিটি গ্রাহক সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে বীমা গ্রহিতাকে ডাক্তারি পরামর্শ প্রদান হাসপাতালে ভর্তি হলে ডিসকাউন্ট সুবিধা প্রদান ইত্যাদি শর্ট ফর্ম মেয়াদী পন্থা অবলম্বন করে। অর্থাৎ ভোক্তাদের সুবিধা প্রদান করে। তাই বলা যায়, জনাব করিম কর্তৃক সম্পাদিত কার্যাবলী বিপণন প্রসারের ভোক্তা বিক্রয় প্রসারের সাথে সম্পর্কিত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব করিম কর্তৃক কার্যাবলী বিপণন প্রসারের কোন ধরনের হাতিয়ারের সাথে…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর