বিপণন বলতে কী বোঝায়?
উত্তর: উৎপাদনকারীর নিকট হতে অত্যন্ত দক্ষতার সাথে ও সুষ্ঠুভাবে পণ্য-সামগ্রী ক্রেতা-ভোগকারীর নিকট পৌছাতে যে সমস্ত কার্যাবলি সম্পাদন করা হয় তাকে বিপণন বলে। বিপণন শুধু ক্রয়-বিক্রয় কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং ক্রয়-বিক্রয় কাজের সাথে সংশ্লিষ্ট সকল কার্যও বিপণন কাজের আওতাভুক্ত। তাই বিপণনকে একটি প্রক্রিয়াভিত্তিক কাজ বলা হয়। এ প্রক্রিয়ায় ভোক্তা বা ক্রেতাদের মানবীয় ও সামাজিক প্রয়োজনগুলো চিহ্নিত করা হয় এবং সেগুলো পূরণের চেষ্টা করা হয়। পণ্যের মান নির্ধারণ, শ্রেণিবদ্ধকরণ, বিজ্ঞাপন, গুদামজাতকরণ, পরিবহন, বিক্রয়োত্তর সেবা ইত্যাদি কাজের সমষ্টি হলো বিপণন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিপণন বলতে কী বোঝায়?
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর