উল্লিখিত উদ্দীপকে আমবাগান মালিকরা বিপণনের কোন পরিবেশের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উল্লিখিত উদ্দীপকে আমবাগান মালিকরা বিপণনের ব্যষ্টিক পরিবেশের অন্তর্ভুক্ত। যে সকল পক্ষ, শক্তি ও পারিপার্শ্বিক অবস্থা কোম্পানির বিপণন কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে তাকে ব্যষ্টিক পরিবেশ বলে। ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো হলো : কোম্পানি, সরবরাহকারী, বিপণন মধ্যস্থ ব্যবসায়ী, ক্রেতা, প্রতিযোগী এবং জনগোষ্ঠী। এসকল উপাদানগুলো কোম্পানির নিয়ন্ত্রণাধীন। উদ্দীপকে জনাব মাসুদের মেহেরপুরে একটি ম্যাংগো জুস ফ্যাক্টরি রয়েছে। তার এই প্রতিষ্ঠানটিতে আম থেকে ম্যাংগো জুস, আচার, ম্যাংগো বার ইত্যাদি উৎপাদিত হয় । তবে জুস তৈরির উপকরণ আম তিনি আম বাগান মালিকের নিকট থেকে সরাসরি সংগ্রহ করেন। যা ব্যষ্টিক পরিবেশের সরবরাহকারী উপাদানের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উল্লিখিত উদ্দীপকে আমবাগান মালিকরা বিপণনের ব্যষ্টিক পরিবেশের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত উদ্দীপকে আমবাগান মালিকরা বিপণনের কোন পরিবেশের অন্তর্ভুক্ত?…
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর