উদ্দীপকের প্রতিষ্ঠানটির ক্ষতির কারণ বিশ্লেষণ কর।
উত্তর: সামষ্টিক পরিবেশের প্রভাবের কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়। যে সকল অনিয়ন্ত্রিত পক্ষ, শক্তি ও পারিপার্শ্বিক অবস্থা কোম্পানির বিপণন কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাবিত করে তাকে সামষ্টিক পরিবেশ বলে। সামষ্টিক পরিবেশের উপাদানগুলো হলো : জনসংখ্যাগত, অর্থনৈতিক, প্রাকৃতিক, প্রযুক্তিগত, রাজনৈতিক ও সাংস্কৃতিক। এসকল উপাদান কোম্পানির পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। উদ্দীপকে জনাব মাসুদের মেহেরপুরে একটি ম্যাংগো জুস ফ্যাক্টরি রয়েছে। এই জুস তৈরিতে তিনি কাঁচামাল হিসেবে আম ব্যবহার করেন। কিন্তু বিগত কয়েক বছর ধরে জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে আমের ফলন কম হওয়ায় জনাব মাসুদের প্রতিষ্ঠানের পক্ষে পণ্যের উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় বজায় রাখা সম্ভব হচ্ছে না। এতে তার প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হচ্ছে। সামষ্টিক পরিবেশের একটি উপাদান হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। উক্ত পরিবেশ কখনোই নিয়ন্ত্রণযোগ্য নয়। উদ্দীপকের জনাব মাসুদও এই প্রাকৃতিক পরিবেশের দ্বারা প্রভাবিত। কারণ প্রাকৃতিক পরিবেশের কারণেই জলবায়ু ও আবহাওয়া খারাপ হওয়ায় আমের ফলন নষ্ট হয় । এর ফলে জনাব মাসুদের প্রতিষ্ঠাটিতে জুসের কাঁচামাল হিসেবে ব্যবহৃত আম না পাওয়ায় কাঙ্ক্ষিত মাত্রায় উৎপাদনে করতে পারেনি, এতে প্রতিষ্ঠানটিতে ক্ষতি সাধিত হয়। তাই বলা যায়, সামষ্টিকর পরিবেশের প্রভাবের কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটির ক্ষতির কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর