"নিশান অটো লি." এর সফলতা লাভের কারন বিশ্লেষণ কর।
উত্তর: নিশান অটো লি. বিপণন মিশ্রণের মূল্য ও প্রমোশন উপাদান ব্যবহার করায় সফলতা অর্জন করেছে। ভোক্তাদের সন্তুষ্ট করার লক্ষ্যে বিপণনের মৌলিক এবং সংশ্লিষ্ট উপাদান গুলোর মিশ্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিপণন মিশ্রণ হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য কৌশলগত বিপণন হাতিয়ার পণ্য,মূল্য, বন্টন ও প্রসার এর সেট- যা কোন প্রতিষ্ঠান অভীষ্ট বাজারে প্রত্যাশিত সারা সৃষ্টির জন্য সংমিশ্রণ করে। মূল্য হল নির্দিষ্ট পরিমাণ পণ্য বা সেবা গ্রহণের জন্য যে পরিমাণ অর্থ প্রদান করা হয়। আর প্রচার হলো উদ্দেশ্যমূলক যোগাযোগ সম্পাদন এবং পণ্যের গুণাবলী তুলে ধরে ক্রেতাকে পণ্য ক্রয়ে উৎসাহিত করার প্রক্রিয়া। উদ্দীপকে নিশান অটো উক্ত তিন শ্রেণীর ক্রেতাদের উদ্দেশ্যে উত্তম ডিজাইনসম্পন্ন বিভিন্ন মোটরসাইকেল উৎপাদন করে প্রসার মূলক কার্যক্রম এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলের ন্যায্য মূল্যে সেগুলো বিক্রয় করে। অর্থাৎ ক্রেতার চাহিদা অনুসারে মোটরসাইকেল উৎপাদন করে বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া শুরু করে। যাতে ক্রেতাদের সহজেই দৃষ্টি আকর্ষণ করা যায় এবং বিক্রয় বৃদ্ধি পায়। বিপণন মিশ্রণ কোন পণ্যের বাজার সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এক্ষেত্রে পণ্য, মূল্য ও প্রসারকে প্রাধান্য দেওয়া হয়। যাতে নির্দিষ্ট ভোক্তাকে সহজে আকৃষ্ট করা যায়। উদ্দীপকে নিশান অটো তিন শ্রেণীর ভোক্তার জন্য তিন ধরনের মোটরসাইকেল ডিজাইন করে বিভিন্ন প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করে। এতে ভোক্তার কাছে পণ্যটি পৌঁছে সারা সৃষ্টি করে। এছাড়া প্রতিষ্ঠানটি মোটরসাইকেলের মূল্যের প্রতি বিশেষ লক্ষ্য রেখেছে। এভাবে বিপণন মিশ্রণ নিশান অটো লি. এর সফলতা আনতে অবদান রেখেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"নিশান অটো লি." এর সফলতা লাভের কারন বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর