শান্তি নীড় হাউজিং বিজ্ঞাপনের প্রাচীর পত্র ও বিজ্ঞাপনী ফলক মাধ্যমটি ব্যবহৃত হয়েছে।
বড় বড় হরফের পোস্টার লিখে বা ছাপিয়ে লোক চলাচলের স্থানে, বাসস্ট্যান্ডে, রাস্তার মোড়ে টাঙ্গানো কে প্রাচীর পত্র বলে।
বড় বড় অক্ষরে এবং নানান রঙ্গে একটি জনসংযোগ স্থলে টাঙ্গানো হয় বলে সহজে এরূপ বিজ্ঞাপনের বার্তা জনগণের নজরে আসে। অন্যদিকে রাস্তার মোড়ে কাঠ বা হার্ডবোর্ডের সাহায্যে অপেক্ষাকৃত স্থায়ীভাবে পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারকে বিজ্ঞাপনী ফলক বলে। বড় বড় বিল্ডিং এর গায়ে বা ছাদে এরূপ ফলক তৈরি করেও বিজ্ঞাপন দেওয়া হয়।
শান্তি নীড় হাউজিং ঢাকার অদূরে একটি সুপরিকল্পিত আবাসন প্রকল্প। আজমল খান ঢাকা শহরে চলাচলকারী বাস, ট্যাক্সি ক্যাব, বড় বড় অট্টালিকার ছাদে ও বিভিন্ন প্রাচীরে উক্ত আবাসন প্রকল্পের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে আবাসিক প্লট বিক্রয় করে আসছে। অর্থাৎ প্রতিষ্ঠানটি প্রাচীর পত্র ব্যবহার করে বাস ট্যাক্সিকে বিজ্ঞাপন দেয় অন্যদিকে ফলক ব্যবহার করে বড় বড় অট্টালিকার ছাদে স্থায়ীভাবে বিজ্ঞাপন দেন। যা বিজ্ঞাপনের প্রাচীরপত্র ও বিজ্ঞাপনে ফলক মাধ্যম।
তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি বিজ্ঞাপনের প্রাচীর পত্র ও বিজ্ঞাপনী ফলক মাধ্যমটি ব্যবহার করেন।