উদ্দীপকের প্রতিষ্ঠানটির সাফল্যের কারণ বিশ্লেষণ কর।
উত্তর: গ্রিন মার্কেটিং পদ্ধতি ব্যবহারের কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফলতা পেয়েছে। যে বিপগন মতবাদে পরিবেশ সংরক্ষণের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায় তাকে গ্রিন মার্কেটিং বলে। যে সকল প্রতিষ্ঠান গ্রিন মার্কেটিং-এর সাথে জড়িত তারা প্রতিষ্ঠানের সামগ্রিক কার্য প্রক্রিয়ার পরিবেশবান্ধবকে বিশেষভাবে গুরুত্ব প্রদান করে। এ বিষয়গুলো হলো : পণ্য প্রক্রিয়া, পণ্য মোড়ককরণ এবং পণ্য বণ্টন। উদ্দীপকে খুলনা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত 'রূপসা ইকো-পার্ক' একটি শীতাতপ নিয়ন্ত্রিত শপিং সেন্টার। প্রতিষ্ঠানটি পরিবেশ দূষণরোধ, পরিবেশ উন্নয়ন ও টেকশই বিপণনের ওপর অধিক গুরুত্ব দিয়ে থাকে। তাদের এ কার্যক্রম গ্রিন মার্কেটিং-এর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং তাদের এ কার্যক্রম গ্রহণের ফলে তাদের প্রতিষ্ঠানটি ব্যবসায় জগতে ব্যাপক সাফল্য অর্জনে সক্ষম হচ্ছে। গ্রিন মার্কেটিং মতবাদে পণ্য উৎপাদন প্রক্রিয়াটি এমন হবে, যা পরিবেশের কোনো ক্ষতি করে না। আবার পণ্যের টেকশই এমন হবে, যা গ্রাহকদের কোনো আর্থিক ক্ষতি করে না। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাই পরিবেশের পাশাপাশি গ্রাহকদের কথা চিন্তা করেই গ্রিন মার্কেটিং পদ্ধতি ব্যবহার করছে। এ পদ্ধতির মাধ্যমে প্রতিষ্ঠানের পণ্যদ্রব্যের প্রতি গ্রাহকদের আস্থা সৃষ্টি হচ্ছে। এর ফলে প্রতিষ্ঠানের বিক্রয় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিষ্ঠানটি সফলতা অর্জন করতে সক্ষম হচ্ছে। তাই বলা যায়, গ্রিন মার্কেটিং পদ্ধতি ব্যবহারের কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফলতা পেয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটির সাফল্যের কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka, Jessore, Sylhet, Dinajpur · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর