প্রতিযোগিতা মোকাবেলায় "জান ফ্যাশন" কর্তৃক গৃহীত পদক্ষেপ কতটুকু যৌক্তিক? ব্যাখ্যা কর।
উত্তর: আমার মতে প্রতিযোগিতা মূলক বাজারে "জান ফ্যাশন" এর গৃহীত পদক্ষেপটি অন্তত যুক্তিযুক্ত। ভোক্তা কে কেন্দ্র করেই মূলত ব্যবসায়ের যাবতীয় পণ্য সামগ্রী প্রস্তুত করা হয়। পণ্য সামগ্রী প্রস্তুতের জন্য ভোক্তার চাহিদা, পছন্দ, আগ্রহ কে প্রাধান্য দেওয়া হয়। উদ্দীপকে 'জান ফ্যাশন" ছেলে মেয়েদের নান্দনিক ডিজাইনের পোশাক তৈরি করে নিজস্ব শোরুমের মাধ্যমে বিক্রয় করে। এ ধরনের বৈচিত্র্যময় পোশাক উৎপাদন করে প্রতিষ্ঠানটি অনলাইন বিজ্ঞাপন দিয়ে থাকে। প্রতিষ্ঠানটি Facebook ও SMS এর মাধ্যমে ক্রেতার মতামত নেওয়ার জন্য তো আরো ওয়েবসাইডে একটি ইমেইল এড্রেস দিয়েছে বর্তমানে "জান ফ্যাশনের" ব্যবসায় সাফল্য অসাধারণ। "জান ফ্যাশন" গ্রাহকদের পছন্দের পণ্যটি ইন্টারনেট ভিত্তিক বিজ্ঞাপন দিয়ে অনলাইনের মাধ্যমে তা প্রদান করে দ্রুত ক্রেতা দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এতে প্রতিষ্ঠান ভোক্তার পছন্দ ও অপছন্দের বিষয়টি জানতে পারে। এছাড়া ইমেইলে ভোক্তারা তাদের অভিমত প্রকাশ করতে পারেন। ফলে ভোক্তা তার প্রয়োজনীয় পণ্যটি সহজেই পেয়ে যাচ্ছেন। তাই বলা যায়, "জান ফ্যাশন "অনলাইনে বিজ্ঞাপন ও facebook ও sms এর মাধ্যমে ক্রেতার মতামত জানানোর পদক্ষেপটির যুক্তিসঙ্গত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
প্রতিযোগিতা মোকাবেলায় "জান ফ্যাশন" কর্তৃক গৃহীত পদক্ষেপ কতটুকু যৌক…
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর