হাবিব ট্রেডার্স কোন ধরনের পণ্যের ব্যবসা করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: হাবিব ট্রেডার্স শিল্প পণ্যের ব্যবসা করছে। যে পণ্য চূড়ান্ত ভোগের জন্য ব্যবহৃত হয় না কিন্তু চূড়ান্ত পণ্য উৎপাদন কাজে ব্যবহৃত হয় সে পণ্যকে শিল্পপণ্য বলে। সাধারণত উৎপাদনের জন্য শিল্প কারখানায় ব্যবহৃত পণ্যকে শিল্পপণ্য হিসেবে বিবেচনা করা হয়। এ পণ্যের বাজার ভোগ্য পণ্যের বাজারের মতো তত বিস্তৃত নয়। শিল্পপণ্যের স্বতন্ত্র বৈশিষ্ট্যের মাধ্যমে ভোগোপণ্য থেকে সম্পূর্ণ পৃথক করা যায়। শিল্প পণ্য ভোগের উদ্দেশ্যে ক্রয় করা হয় না। এই পণ্য পুনঃ বিক্রয়, পুনঃউৎপাদন এবং প্রক্রিয়াজাতকর এর মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয় করা হয়। শিল্পকণ্যের ক্রেতারা একেবারে অনেক বেশি পণ্য ক্রয় করে মজুদ রাখে। তুলা, সুতা, ব্যাটারি ইত্যাদি শিল্পপণ্যের উপাদান। উদ্দীপকে হাবিব ট্রেডার্স উন্নত মানের সুতা আমদানিকারক। হাবিব ট্রেডার্স এর নিকট থেকে সুতা ক্রয় করে বাহারি রং ও সুতার সংমিশ্রণে উন্নত মানের বেডশিট ও তোয়ালে প্রস্তুত করা হয়। মোল্লা ট্রেডার্স থেকে নেওয়ার রং ও সুতার মাধ্যমে অন্য প্রতিষ্ঠানগুলো বিভিন্ন পণ্য তৈরি করে থাকে যা শিল্প পণ্যের উদাহরণ। তাই বলা যায়, হাবিব ট্রেডার্স শিল্প পণ্যের ব্যবসায় করছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
হাবিব ট্রেডার্স কোন ধরনের পণ্যের ব্যবসা করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর