'অপরূপা ফ্যাশান হাউজ' প্রত্যক্ষ বিপণনের কোন পন্থাটি অনুসরণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'অপরূপা ফ্যাশান হাউজ' প্রত্যক্ষ বিপণনের চেইন স্টোর পন্থাটি অনুসরণ করেছে। একই মালিকানা ও নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শাখা দোকানের মাধ্যমে এক বা একাধিক পণ্যদ্রব্য বিক্রয়ে নিয়োজিত প্রতিষ্ঠানকে চেইন স্টোর বলে। চেইন স্টোর এক ধরনের বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান । একই মালিকানাধীন একাধিক শাখা দোকানের মাধ্যমে এরূপ ব্যবসায় পরিচালিত হয়। উদ্দীপকে 'অপরূপ ফ্যাশান হাউজ' ঢাকা শহরে অবস্থিত একটি নামকরা ফ্যাশন হাউজ। প্রতিষ্ঠানটি নিজেদের তৈরিকৃত থ্রি পিস্, শার্ট, টি-শার্ট ও পাঞ্জাবি ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে শো-রুমের মাধ্যমে বিক্রয় করে থাকে। তাদের ব্যবসায়ের এই বৈশিষ্ট্যটি চেইন স্টোর ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, 'অপরূপা ফ্যাশান হাউজ' প্রত্যক্ষ বিপণনের চেইন স্টোর পন্থাটি অনুসরণ করেছে
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'অপরূপা ফ্যাশান হাউজ' প্রত্যক্ষ বিপণনের কোন পন্থাটি অনুসরণ করেছে? ব…
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর