জনাব আমানের সফলতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: জনাব আমান তার প্রতিষ্ঠানটিকে চেইন স্টোর থেকে বহুশাখা বিপণিতে রূপান্তর করার ফলে সফল হয়েছেন । বহুশাখা বিপণি একই মালিকানায় গঠিত ও পরিচালিত বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। এক্ষেত্রে উৎপাদনকারি দেশের বিভিন্ন স্থানে শাখা স্থাপন করে শুধু নিজের পণ্য বিক্রি করে। বিপণিতে শুধু এক ধরনের পণ্যের একাধিক সাড়ি থাকে। জনাব আমান প্রথমে বিপণিমালা, স্থাপন করে মুনাফা অর্জনে ব্যর্থ হন। পরে তিনি নিজেই জুতা উৎপাদন শুরু করেন। 'আমান সুনামে সারাদেশে নিজস্ব শাখা স্থাপন করে তিনি ঐ জুতা বিক্রি করতে থাকেন। ফলে তিনি কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে সক্ষম হন । জনাব আমান নিজেই জুতা উৎপাদন করে নিজের দোকানে বিক্রি করছেন, যা বহুশাখা বিপণির বৈশিষ্ট্য। শুধু নিজের উৎপাদিত জুতা বিক্রি করায় তার লাভ বেশি হচ্ছে। কারণ, ক্রেতারা সারা দেশে বিভিন্ন স্থানে তার জুতা কিনতে পারছে। আবার, বিভিন্ন প্রতিষ্ঠানের জুতার জন্য তাকে আলাদা শ্রম ও অর্থ ব্যয় করতে হচ্ছে না। নিজেই উৎপাদন করায় কম দামে পণ্য বিক্রি করতে পারছেন; যা ক্রেতার সংখ্যা বাড়াচ্ছে। এতে তার প্রতিষ্ঠান ও জুতার ব্র্যান্ড ইমেজ বাড়ছে। এভাবে জনাব আমান বহুশাখা বিপণির মাধ্যমে সফল হচ্ছেন বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব আমানের সফলতার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর