'অপরূপা ফ্যাশান হাউজ' প্রত্যক্ষ বিপণনের চেইন স্টোর পন্থাটি অনুসরণ করেছে।
একই মালিকানা ও নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শাখা দোকানের মাধ্যমে এক বা একাধিক পণ্যদ্রব্য বিক্রয়ে নিয়োজিত প্রতিষ্ঠানকে চেইন স্টোর বলে। চেইন স্টোর এক ধরনের বৃহদায়তন খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান । একই মালিকানাধীন একাধিক শাখা দোকানের মাধ্যমে এরূপ ব্যবসায় পরিচালিত হয়।
উদ্দীপকে 'অপরূপ ফ্যাশান হাউজ' ঢাকা শহরে অবস্থিত একটি নামকরা ফ্যাশন হাউজ। প্রতিষ্ঠানটি নিজেদের তৈরিকৃত থ্রি পিস্, শার্ট, টি-শার্ট ও পাঞ্জাবি ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে শো-রুমের মাধ্যমে বিক্রয় করে থাকে। তাদের ব্যবসায়ের এই বৈশিষ্ট্যটি চেইন স্টোর ব্যবসায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, 'অপরূপা ফ্যাশান হাউজ' প্রত্যক্ষ বিপণনের চেইন স্টোর পন্থাটি অনুসরণ করেছে