উত্তম বিক্রয় কর্মী বিক্রয় বৃদ্ধিতে যথেষ্ট অবদান রাখবে বলে আমি একমত।
যে বিশেষ কৌশল বা প্রক্রিয়ায় বিক্রেতা ক্রেতাকে সরাসরি পণ্য বা সেবা সম্বন্ধে অবহিত করে প্রকৃত ক্রেতার পরিণত করে তাকে ব্যক্তিক বিক্রয় বলে।
উদ্দীপকের স্বপ্নীল নামের প্রতিষ্ঠানটি তাদের বিক্রয় বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা।এজন্য তার ক্রেতার সাথে সুসম্পর্ক সৃষ্টির মাধ্যমে বিক্রয় বৃদ্ধি করা যায়।এ লক্ষ্য সামনে রেখে বিক্রয়ের সম্ভাব্য ক্রেতার কাছে উপস্থিত হয়ে পণ্য ও প্রতিষ্ঠান সম্পর্কে তাদের বুঝাতে হবে, তাদের মধ্যে পণ্যটি ব্যবহারের আগ্রহ সৃষ্টি করতে হবে এবং যথাযথ সরবরাহ দিতে হবে। তার এসব কার্যক্রম ব্যক্তিক বিক্রয়ের অন্তর্ভুক্ত।
স্বপ্নীল প্রতিষ্ঠান বৃদ্ধির জন্য বিপণ প্রসারের ব্যক্তিক বিক্রয় হাতিয়ার ব্যবহার করেছেন। ব্যক্তিক বিক্রয় মূলত মুখোমুখি যোগাযোগ ভিত্তিক বিক্রয় পন্থা। এ প্রক্রিয়ায় বিক্রেতা ক্রেতা খুঁজে বের করে এবং ক্রেতার কাছে সরাসরি পণ্য বা সেবার গুণাবলী, ব্যবহারবিধি, উপযোগিতা ইত্যাদি তথ্য তুলে ধরে ক্রেতাকে ক্রয়ের জন্য প্রচরিত করে। এজন্য তারা প্রদর্শন, ফরমায়েশ গ্রহণ ও অর্থের লেনদেন করে থাকে। ব্যক্তিক বিক্রয়ের দ্বিমুখী যোগাযোগ মাধ্যম বলা হয়। যেখানে সম্ভাব্য ক্রেতাকে প্রকৃত ক্রেতায় পরিণত করা হয়।
এ মাধ্যমে ক্রেতার সাথে সরাসরি পন্য সংক্রান্ত যোগাযোগ সৃষ্টি করে বিক্রয় বৃদ্ধির ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখছে।