ফুলচাষিরা ব্যষ্টিক পরিবেশের কোন উপাদানের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
উত্তর: উল্লিখিত উদ্দীপকে ফুলচাষিরা ব্যষ্টিক পরিবেশের সরবরাহকারী উপাদানের সাথে সম্পর্কিত। পণ্য বা সেবা তৈরি করার জন্য প্রয়োজনীয় সম্পদ বা কাঁচামাল যে প্রতিষ্ঠান বা ব্যক্তিসমূহ সরবরাহ করে তাদেরকে সরবরাহকারী বলে। সরবরাহকারীরা পণ্য ও সেবাসামগ্রী বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা কাঁচামাল যদি সঠিক সময়ে, সঠিক মূল্যে এবং সঠিক মানে পাওয়া না যায় তবে কোম্পানি তার বাজার হারাবে। উদ্দীপকে 'মাধুরী ফুল ঘর' ঢাকার শাহবাগ মোড়ে অবস্থিত। প্রতিষ্ঠানটির মালিক জনাব আরিফ যশোরের গদখালীর ফুলচাষিদের নিকট থেকে বিভিন্ন জাতের ফুল সংগ্রহ করে তার দোকানের মাধ্যমে বিক্রয় করে। উক্ত ফুলচাষিদের ব্যষ্টিক পরিবেশের সরবরাহকারী উপাদান হিসেবে আখ্যায়িত করা যায়। তাই বলা যায়, উল্লিখিত উদ্দীপকে ফুলচাষীরা ব্যষ্টিক পরিবেশের সরবরাহকারী উপাদানের সাথে সম্পর্কিত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ফুলচাষিরা ব্যষ্টিক পরিবেশের কোন উপাদানের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর