জনাব আরিফের চিন্তিত হওয়ার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: সামষ্টিক পরিবেশের প্রভাব উদ্দীপকের প্রতিষ্ঠানটির চিন্তিত হওয়ার কারণ। যে সকল অনিয়ন্ত্রিত পক্ষ, শক্তি ও পারিপার্শ্বিক অবস্থা কোম্পানির বিপণন কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাবিত করে তাকে সামষ্টিক পরিবেশ বলে। সামষ্টিক পরিবেশের উপাদানগুলো হলো : জনসংখ্যাগত, অর্থনৈতিক, প্রাকৃতিক, প্রযুক্তিগত, রাজনৈতিক ও সাংস্কৃতিক। এসকল উপাদান কোম্পানির পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। উদ্দীপকে জনাব আরিফ ঢাকার শাহবাগের মোড়ে মাধুরী ফুল ঘরে ফুল বিক্রয় করে । বিশ্ব ভালোবাসা দিবস ১লা ফাল্গুন, নববর্ষ উদযাপন উপলক্ষ্যে তার দোকানের ফুলের চাহিদা বৃদ্ধি পায়। কিন্তু এবছর দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অতি বৃষ্টিপাতের কারণে ফুল উৎপাদন ব্যাহত হয়। ফলে ফুলের যথেষ্ট চাহিদা থাকা সত্ত্বেও 'জনাব আরিফ সময়মতো ফুল সংগ্রহ করতে না পারায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এতে তিনি বেশ চিন্তিত হয়ে পড়েন। সামষ্টিক পরিবেশের একটি উপাদান হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। উক্ত পরিবেশ কখনোই নিয়ন্ত্রণযোগ্য নয়। উদ্দীপকের জনাব আরিফও এই প্রাকৃতিক পরিবেশের দ্বারা প্রভাবিত। কারণ প্রাকৃতিক পরিবেশের কারণেই আবহাওয়া ও অতি বৃষ্টিপাতের কারণে ফুল উৎপাদন ব্যাহত হয়। এর ফলে জনাব আরিফ সময়মতো গ্রাহকদের নিকট ফুল সরবরাহ করাতে না পারায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এবং তিনি চিন্তিত হয়ে পড়েন। তাই বলা যায়, সামষ্টিক পরিবেশের প্রভাবের কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটির মালিক চিন্তিত হয়ে পড়েছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব আরিফের চিন্তিত হওয়ার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর