'শতরূপা ফ্যাশান' হাউজের বিক্রয় বৃদ্ধির কারণ বিশ্লেষণ কর।
উত্তর: অনলাইন বিপণন পদ্ধতি ব্যবহার করায় শতরূপা ফ্যাশান' হাউজের বিক্রয় বৃদ্ধি পেয়েছে। অনলাইন কম্পিউটার পদ্ধতির মাধ্যমে ক্রেতা-বিক্রেতার কাছে ইলেক্ট্রনিক উপায়ে পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম সম্পাদন করা হলে তাকে অনলাইন বিপণন বলে। বর্তমান ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার মধ্যে যোগাযোগ সৃষ্টিতে অনলাইন বিপণন বিশেষ ভূমিকা রাখছে। এ প্রক্রিয়ার মাধ্যমে সহজেই ক্রেতা-বিক্রেতার মধ্যে যোগাযোগ রক্ষা করা যায় । উদ্দীপকে 'শতরূপা ফ্যাশান হাউজ' ঢাকা শহরে অবস্থিত একটি নামকরা ফ্যাশন হাউজ। প্রতিষ্ঠানটি নিজেদের তৈরিকৃত থ্রি পিচ, শার্ট, টি-শার্ট ও পাঞ্জাবী ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে শো-রুমের মাধ্যমে বিক্রয় করে থাকে । প্রতিষ্ঠানটি সম্প্রতি তাদের পণ্যের ওয়েবসাইট চালু করেছে। উক্ত ওয়েবসাইটে তাদের পণ্যের ছবি ও ক্যাটালগ উপস্থাপন করে থাকে। অনেক বাঙালি প্রবাসে অবস্থান করলেও তাদের নিকট দেশীয় পোশাকের আকর্ষণ অনেক বেশি। ওয়েবসাইট থেকে প্রবাসিরা উক্ত ফ্যাশান হাউজের পণ্য সহজেই ক্রয় করতে পারে। এতে প্রতিষ্ঠানটির বিক্রয় 'অপরূপা ফ্যাশান' হাউজের চেয়ে দ্বিগুণ হারে বেড়ে যায়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'শতরূপা ফ্যাশান' হাউজের বিক্রয় বৃদ্ধির কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর