রূপসী বস্ত্র বিতান'-এর সফলতার কারণ বিশ্লেষণ কর
উত্তর: পূর্ণ সেবাদানকারী খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান হওয়ায় 'রূপসী বস্ত্র বিতান' সফলতা অর্জন করতে সক্ষম হয়। যে সকল খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান চূড়ান্ত ভোক্তাদের প্রয়োজনীয় সকল সেবা প্রদান করে তাদেরকে পূর্ণ সেবাদানকারী খুচরা ব্যবসায় বলে। এ ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান সাধারণত বিশেষায়িত পণ্য বিক্রয় করে থাকে এবং প্রতিষ্ঠানে বিক্রয়কর্মীরা ক্রেতাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে থাকে। তবে এ ধরনের প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয়ে গ্রাহকদের বেশি মূল্য দিতে হয়। উদ্দীপকে খুলনা নিউমার্কেটে অবস্থিত একটি বিপণি বিতান হলো 'রূপসী 'বস্ত্র বিতান'। প্রতিষ্ঠানটি রাজশাহীর সিল্ক হাউজ থেকে উন্নতমানের সিল্ক শাড়ি ক্রয় করে ভোক্তাদের নিকট বিক্রয় করে। তবে প্রতিষ্ঠানটির মালিক জনাব সাদিক বেশ কিছু নীতির ওপর তার এ ব্যবসায়টি পরিচালনা করেন। যেমন : ভোক্তাদের প্রয়োজন ও চাহিদামাফিক পণ্য সরবরাহ করা, ত্রুটিপূর্ণ পণ্য সাথে সাথে ফেরত নেওয়া, পণ্যের ব্যবহার বিধি সম্পর্কে পরামর্শ প্রদান ও বাকিতে পণ্য বিক্রয়। এ সকল কার্যক্রমের কারণে 'রূপসী বস্ত্র বিতান' এর বিক্রয় ও মুনাফা বৃদ্ধি পায়। উদ্দীপকের 'রূপসী বস্ত্র বিতান' প্রতিষ্ঠানটি হলো একটি পূর্ণ সেবাদানকারী প্রতিষ্ঠান। এ ধরনের প্রতিষ্ঠানগুলো বিশেষায়িত পণ্য নিয়ে ব্যবসায় পরিচালনা করে এবং গ্রাহকদের বিভিন্ন ধরনের সুযোগ- সুবিধা প্রদান করে থাকে। এতে করে প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধির পাশাপাশি মুনাফার পরিমাণও বৃদ্ধি পায়। সুতরাং বলা যায়, পূর্ণ সেবাদানকারী খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান হওয়ায় 'রূপসী বস্ত্র বিতান' সফলতা অর্জন করতে সক্ষম হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
রূপসী বস্ত্র বিতান'-এর সফলতার কারণ বিশ্লেষণ কর
উদ্দীপক
Rajshahi, Comilla, Chittagong, Barisal · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর