স্কাই শপের ব্যবস্থাপক কর্তৃক নেওয়া ডিপফ্রিজের মূল্য নির্ধারণ পদ্ধতিটি মূল্যায়ন করো।
উত্তর: স্কাই শপের ব্যবস্থাপক কর্তৃক গৃহীত ডিপফ্রিজের মূল্য নির্ধারণের পদ্ধতিটি হচ্ছে ব্যয় যোগ বা মার্ক-আপ পদ্ধতি। পণ্যের উৎপাদন ব্যয় বা ক্রয়মূল্যের সাথে নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করাকে ব্যয় যোগ বা মার্ক-আপ পদ্ধতি বলে। পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে এটি একটি জনপ্রিয় পদ্ধতি। মিস মিতু ৩ জন বন্ধুসহ একটি ডিপফ্রিজ ক্রয় করতে গেলেন। বিভিন্ন দোকান ঘুরে অবশেষে তিনি 'ট্রাইস্টার' ব্র্যান্ডের ফ্রিজ কিনলেন। এ ডিপফ্রিজটি অন্য ব্র্যান্ডগুলোর ফ্রিজের থেকে বড়, স্থায়িত্ব বেশি এবং ১০ বছরের ওয়ারেন্টিযুক্ত। দোকানটির ব্যবস্থাপক ক্রয়মূল্যের ওপর ১৫% লাভে ডিপফ্রিজটি মি. মিতুর নিকট বিক্রয় করেন। স্কাই শপ-এর ব্যবস্থাপক ক্রয়মূল্যের ওপর ১৫% লাভ ধরে পণ্য বিক্রয় করেন। অর্থাৎ ডিপফ্রিজটি ক্রয় এবং পরিবহন বাবদ মোট খরচে নির্ণয় করা হয়। অতঃপর ১৫% লাভ নির্ণয় করে তা এর সাথেযোগ করা হয়। এভাবেই ডিপফ্রিজটির মূল্য নির্ধারণ করা হয়। মার্ক-আপ পদ্ধতির ক্ষেত্রেও একইভাবে মূল্য নির্ধারণ করা হয়। যেমন: প্রথমে পণ্যের উৎপাদন ব্যয় বা মোট ক্রয়মূল্য নির্ণয় করা হয়। তারপর এর সাথে নির্দিষ্ট পরিমাণ লাভ যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়। সুতরাং, স্কাইশপের ব্যবস্থাপক মার্ক-আপ পদ্ধতিতে মূল্য নির্ধারণ করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
স্কাই শপের ব্যবস্থাপক কর্তৃক নেওয়া ডিপফ্রিজের মূল্য নির্ধারণ পদ্ধতি…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর