পণ্যের জীবনচক্রের কোন স্তরে বিক্রির পরিমাণ সর্বোচ্চ হয়? ব্যাখ্যা করো।
উত্তর: পণ্যের জীবন চক্রের পূর্ণতা স্তরে বিক্রয়ের পরিমাণ সর্বোচ্চ হয়। পণ্যের জীবন চক্রের যে স্তরে বিক্রয়ের পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং একপর্যায়ে বিক্রয় ও মুনাফার পরিমাণ উভয়ই কমতে থাকে, তাকে পূর্ণতা স্তর বলে। এ স্তরে পণ্যের পরিচিতি এবং সুনাম বৃদ্ধি পাওয়ার ফলে বিক্রয়ের পরিমাণ স্বাভাবিক কারণেই অধিক হারে বৃদ্ধি পায়। কিন্তু পূর্ণতা স্তরে পৌঁছানোর একপর্যায়ে বাজার থেকে পণ্যের চাহিদা ধীরে ধীরে কমে যাওয়ার সম্ভাবনা থাকে। পণ্যের চাহিদা ও বিক্রয়ের হার ধরে রাখার জন্য এ স্তরে পণ্যের বৈশিষ্ট্য ও ব্যবহারের ভিন্নতা আনয়নের চেষ্টা করা হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
পণ্যের জীবনচক্রের কোন স্তরে বিক্রির পরিমাণ সর্বোচ্চ হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর