উদ্দীপকে উল্লিখিত পণ্যটি কোন ধরনের পণ্য? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পণ্যটি বিশিষ্ট পণ্যের অন্তর্ভুক্ত। বিশিষ্ট পণ্য হচ্ছে বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন, আকর্ষণীয় এবং উন্নত প্রযুক্তিনির্ভর পণ্য। বিশিষ্ট পণ্যগুলো অবশ্যই ব্র্যান্ড ইমেজসম্পন্ন হয়ে থাকে। মিস মিতু ডিপফ্রিজ ক্রয়ের জন্য ৩ জন বন্ধুসহ ঢাকার নিউমার্কেট গেলেন। বিভিন্ন দোকান ঘুরে বিভিন্ন ব্র্যান্ডের ডিপফ্রিজ দেখে অবশেষে মিতু স্কাইশপ থেকে 'ট্রাইস্টার' ব্র্যান্ডের ডিপফ্রিজ কিনলেন। কারণ 'ট্রাইস্টার' অন্য ডিপফ্রিজের চেয়ে বড়। স্থায়িত্ব বেশি এবং ১০ বছরের ওয়ারেন্টিযুক্ত। ডিপফ্রিজে তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে পণ্যসামগ্রী সংরক্ষণ করা যায়। তাছাড়া ডিপফ্রিজ উন্নত প্রযুক্তিসমৃদ্ধ ও আকর্ষণীয় পণ্য। ডিপফ্রিজ ব্যয়বহুল বটে। কারণ উন্নত প্রযুক্তি ব্যবহার করায় এর দাম বেশি হয়ে থাকে। তাছাড়া ডিপফ্রিজ ব্র্যান্ড ইমেজসম্পন্ন একটি পণ্য। এখানে ডিপফ্রিজটি একটি বিশিষ্ট পণ্য। কেননা ডিপফ্রিজ বিশেষ বৈশিষ্টসম্পন্ন। এ সকল বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, ডিপফ্রিজ হচ্ছে বিশিষ্ট পণ্য।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পণ্যটি কোন ধরনের পণ্য? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর