ভোক্তা সম্পর্কিত তথ্য উৎপাদককে প্রদানের মাধ্যমে জনপ্রিয় স্টোর ভোক্তার পছন্দমাফিক পণ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মধ্যস্থব্যবসায়ীরা উৎপাদক ও ভোক্তার মধ্যে সংযোগ স্থাপন করে। এক্ষেত্রে মধ্যস্থব্যবসায়ী হিসেবে একজন পাইকার ভোক্তার পছন্দ- অপছন্দ উৎপাদককে জানায়। আর পাইকার ভোক্তা সম্পর্কিত এসব তথ্য খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে পায়।
'জনপ্রিয় স্টোর' একটি পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান। তাই এরা উৎপাদকের কাছ থেকে অধিক পণ্য ক্রয় করে তা খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে। কিন্তু তারা সরাসরি ভোক্তাদের কাছে পণ্য বিক্রয় করে না। এ কারণে পাইকারের সাথে ভোক্তার প্রত্যক্ষ সম্পর্ক নেই। তাই জনপ্রিয় স্টোর খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে ভোক্তা সম্পর্কিত তথ্য সংগ্রহ করে। অতঃপর উৎপাদনকারীকে সরবরাহ করে। ফলে উৎপাদনকারী ভোক্তাদের পছন্দমাফিক পণ্য উৎপাদন ও সরবরাহ করতে পারে।
অধিকাংশ ক্ষেত্রেই উৎপাদকরা মধ্যস্থব্যবসায়ীর মাধ্যমে ভোক্তাদের নিকট পণ্য পৌছায়। উৎপাদকের পক্ষে ভোক্তা চাহিদার স্পষ্ট ধারণা পাওয়া কঠিন। এক্ষেত্রে মধ্যস্থব্যবসায়ীদের সক্রিয় ভূমিকা রয়েছে। যেমন- জনপ্রিয় স্টোর উৎপাদককে ভোক্তাসম্পর্কিত তথ্য দেয়। আর এর ফলে একজন উৎপাদক ভোক্তাদের পছন্দের সঠিক পণ্যটি উৎপাদন করতে পারে। ফলে পণ্যটি যখন জনপ্রিয় স্টোরের মাধ্যমে কোনো খুচরা ব্যবসায়ীর নিকট পৌঁছায়, ভোক্তারা তাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী পণ্যটি সংগ্রহ করতে পারে। তথ্য আদান-প্রদানের মাধ্যমেই জনপ্রিয় স্টোর ভোক্তার পছন্দমাফিক পণ্যটি ভোক্তাকে পেতে সাহায্য করছে। তাই বলা যায়, ভোক্তার পছন্দমাফিক পণ্য উৎপাদনে জনপ্রিয় স্টোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।