উদ্দীপকের প্রতিষ্ঠানটি জুস বিপণনে কোন ধরনের বণ্টন প্রণালি ব্যবহার করে? ব্যাখ্যা করো।
উত্তর: 'জান এগ্রোভেট' ম্যাংগো জুস বিপণনে তিন স্তরবিশিষ্ট বণ্টন প্রণালি ব্যবহার করে। বণ্টন প্রণালি হচ্ছে একটি প্রক্রিয়া, যার মাধ্যমে উৎপাদনকারীর উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছায়। তিন স্তর বিশিষ্ট বণ্টন প্রণালিতে উৎপাদক ও ভোক্তার মাঝে এজেন্ট, পাইকার ও খুচরা ব্যবসায়ীরা সহায়ক ভূমিকা পালন করে। 'জান এগ্রোভেট' ম্যাংগো জুস উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। তাদের উৎপাদিত জুস বিপণনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রতি জেলায় এজেন্ট নিয়োগ করেছে। এই এজেন্টরা শহর ও গ্রামাঞ্চলের পাইকারদের কাছে জুস বিক্রয় করে। অতঃপর স্থানীয় খুচরা ব্যবসায়ীরা পাইকারদের কাছে থেকে জুস সংগ্রহ করে। এই খুচরা ব্যবসায়ীরাই ভোক্তাদের কাছে জুস বিক্রয় করে। অর্থাৎ এখানে উৎপাদক ও ভোক্তার মাঝে এজেন্ট, পাইকার ও খুচরা ব্যবসায়ী রয়েছে। তাই এটি তিন স্তরবিশিষ্ট বণ্টন প্রণালি। কেননা তিন স্তর বণ্টন প্রণালিতে উৎপাদকের পর তিনটি স্তর পার করে পণ্য ভোক্তাদের নিকট পৌঁছায়। সুতরাং উদ্দীপকে জুস বিপণনের তিন স্তরবিশিষ্ট বণ্টন প্রণালি ব্যবহৃত হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি জুস বিপণনে কোন ধরনের বণ্টন প্রণালি ব্যবহার ক…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর