মি. জমির কাওরান বাজারে বাঁধাকপি বিক্রির মাধ্যমে বিপণনের কোন কাজটি সম্পন্ন করেন? ব্যাখ্যা করো।
উত্তর: মি. জমির কাওরান বাজারে বাঁধাকপি বিক্রয়ের মাধ্যমে পণ্যের স্বত্বগত উপযোগের সৃষ্টি করেন। বিক্রয় হচ্ছে অর্থের বিনিময়ে পণ্য বা সেবার মালিকানা বা স্বত্ব বিক্রেতার নিকট হতে ক্রেতার নিকট হস্তান্তর করা। আর ক্রয় হচ্ছে ক্রেতা কর্তৃক পণ্য বা সেবার মালিকানা অর্জন করা। এভাবে ক্রয়-বিক্রয়ের মাধ্যমে পণ্যের স্বত্বগত উপযোগ সৃষ্টি হয়। মি. জমির নিজস্ব ২০ বিঘা জমিতে বাঁধাকপি উৎপাদন করেন। অতঃপর তা ঢাকার কাওরান বাজারে বিক্রয় করেন। এক্ষেত্রে তিনি বিভিন্ন আকারের বাঁধাকপি আলাদা করে বিক্রয় করেন। বাঁধাকপি বিক্রয়ের মাধ্যমে এর মালিকানা মি. জমিরের কাছ থেকে ক্রেতার নিকট চলে যায়। এধরনের মালিকানা বা স্বত্বের হস্তান্তর শুধু বিক্রয়ের মাধ্যমেই সম্ভব। এক্ষেত্রে ক্রেতা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়েই মি. জমিরের কাছ থেকে পণ্যের মালিকানা গ্রহণ করে। সুতরাং মি. জমির বিপণনের বিক্রয় কাজটি সম্পাদন করেছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মি. জমির কাওরান বাজারে বাঁধাকপি বিক্রির মাধ্যমে বিপণনের কোন কাজটি স…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর