উদ্দীপকে প্রতিষ্ঠান কর্তৃক নেওয়া সমস্যা সমাধানের পদ্ধতিটি কতটুকু যৌক্তিক? বিশ্লেষণ করো।
উত্তর: 'লিলি কেমিক্যালস্ লিমিটেড' কর্তৃক গৃহীত সমস্যা সমাধানের পদ্ধতিটি যৌক্তিক। কারণ উৎপাদনে স্বয়ংক্রিয় পদ্ধতির ব্যবহার পণ্যমান উন্নত করবে। উৎপাদনে স্বয়ংক্রিয় পদ্ধতির ব্যবহার করা প্রযুক্তিগত পরিবেশের অন্তর্গত। বর্তমানে প্রযুক্তিগত উন্নয়নের ফলে ভোক্তাদের জন্য নতুন ও উন্নতমানের পণ্য ও সেবা ভোগের সুযোগ সৃষ্টি হয়েছে। 'লিলি কেমিক্যালস্ লিমিটেড' দীর্ঘদিন ধরে ফেয়ার প্লাস নামে রং ফর্সাকারী ক্রিম বিপণন করে আসছে। পণ্যটির দাম কিছুটা কম। সম্প্রতি দেশের জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের ভোগে তারতম্য পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ ক্রেতারা বর্তমানে অধিক দামের পণ্যের দিকে ঝুঁকছে। ফলে প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের চাহিদা বাজারে কমে গেছে। তাই প্রতিষ্ঠানটি উৎপাদনে স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহারের চিন্তা করছে। স্বয়ংক্রিয় পদ্ধতি ব্যবহারের কারণে পণ্যের গুণগত মানে পরিবর্তন আসবে। ক্রিমের মান উন্নত হওয়ার ফলে প্রতিষ্ঠানটি সহজেই পণ্যের উচ্চমূল্য নির্ধারণ করতে পারবে। ক্রেতারাও উন্নতমানের পণ্য উচ্চমূল্যে ক্রয় করতে রাজি হবে। কেননা বর্তমানে ক্রেতাদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। তাই ক্রেতারা পূর্বের থেকে অধিক দামে ভালো মানের পণ্য ক্রয়ে আগ্রহী হয়েছে। ফলে প্রতিষ্ঠানটি তাদের হারানো ক্রেতার আস্থা পুনঃঅর্জন করতে পারবে। এধরনের স্বয়ংক্রিয় পদ্ধতির ব্যবহার পরিবেশের প্রযুক্তিগত উপাদানের সম্ভাবনাকে নির্দেশ করে। তাই বলা যায়, প্রযুক্তিগত উপাদানের ব্যবহারের মাধ্যমে গৃহীত সমস্যা সমাধানের কৌশলটি যৌক্তিক হয়েছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠান কর্তৃক নেওয়া সমস্যা সমাধানের পদ্ধতিটি কতটুকু যৌ…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর